শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
শিরোনাম
যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট জামায়াতের ইশতেহারেই ছিল না, এখন তারা শরিয়া আইন চায়: চিফ হুইপ নতুন পে স্কেল বাস্তবায়নে হবে ৭ পৃথক এসআরও, সরকারি চাকরিজীবীরা কে কোন ক্যাটাগরিতে টেস্ট ক্রিকেটকে অপমান করেছে পাকিস্তান যে কারণে এক বছরের কম বয়সি শিশুর মধু খাওয়া উচিত নয় আহত সেনা কর্মকর্তাকে সিএমএইচে দেখতে গেলেন প্রধানমন্ত্রী মক্কা প্রতিরক্ষা জোটে আপাতত নতুন দেশ নয়: পাকিস্তান সৌদি-তুরস্ক প্রতিরক্ষা চুক্তি নিয়ে অবস্থান স্পষ্ট করল পাকিস্তান ইউএস ওপেনের ফাইনালে রিবাকিনা-সাবালেঙ্কা মহারণ মুক্তির আগেই ৬০০ কোটি টাকার অগ্রিম টিকিট বিক্রি, রেকর্ড গড়ল ‘অ্যাভেঞ্জার্স: ডুমসডে’

ম্যাজিস্ট্রেট উর্মির বরখাস্ত প্রসঙ্গে যা বললেন তার মা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৬০ Time View

ডেস্ক নিউজ : প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসকে নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে সাময়িক বরখাস্ত হওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম উর্মি চাকরিবিধি লঙ্ঘন করেছেন বলে জানিয়েছেন তার মা নাসরিন জাহান।

সোমবার (৭ অক্টোবর) রাতে তাপসী তাবাসসুম উর্মির মা নাসরিন জাহান এসব কথা বলেন।

নাসরিন জাহান বলেন, ‘আমার মেয়ের কোটায় বা কোনো সুপারিশ-পরিচয়ে চাকরি হয়নি। সে অনেক পড়াশোনা করেছে। এই চাকরি তার অনেক কষ্টের ফসল। আমার মেয়ে চাকরিবিধি লঙ্ঘন করছে। এটা তার ঠিক হয়নি। এটা একটা বড় অপরাধ। সব জায়গাতেই চাকরিবিধি মানতে হবে।’

তিনি বলেন, ‘আমার স্বামী সরকারি চাকরি করেছেন। তিনি ১৪তম বিসিএস ছিলেন। আমিও সরকারি চাকরি করি। সব জায়গায় চাকরিবিধি মানতে হবে। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে জড়িত না। আমরা সাধারণ জীবনযাপন করি। আমরা দুজনেই (স্বামী-স্ত্রী) শিক্ষক। রাজনীতি আমার পছন্দ না। বাচ্চাদের শুধু বলেছি, তোমরা লেখাপড়া করে প্রতিষ্ঠিত হও।’

বরখাস্তকৃত উর্মির মা বলেন, ‘আমরা যুদ্ধ করিনি, যুদ্ধ দেখিনি। যে যুদ্ধ হয়েছে, সেটা ইতিহাস। তবে ইতিহাসকে অস্বীকার করার উপায় নেই। আমরা আমাদের মা-বাবাকে অস্বীকার করতে পারবো কি?’

মেয়ে উর্মির ছাত্রজীবনে রাজনীতি সম্পর্কে তিনি বলেন, ‘উর্মি ছাত্রজীবনে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিল না। তবে ২০১৮ সালে কোটা আন্দোলনে সম্পৃক্ত ছিল। তখন তার ৪০তম বিসিএস পরীক্ষা ছিল। সে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে। সেখান থেকে মাস্টার্স করেছে। আমার সন্তানরা কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নেই। আমরা খুব সাধারণ জীবনযাপন করি।’

প্রসঙ্গত, উর্মি নেত্রকোনার পূর্বধলা উপজেলার সদর ইউনিয়নের পূর্বধলা সদর ইউনিয়নের নসিবপুর গ্রামের বাসিন্দা। তার বাবা মো. ইসমাইল হোসেন ময়মনসিংহের মুক্তাগাছার শহীদ স্মৃতি সরকারি কলেজের সাবেক উপাধ্যক্ষ ছিলেন। এছাড়াও তিনি ময়মনসিংহ নগরীর ঐতিহ্যবাহী আনন্দ মোহন কলেজসহ বিভিন্ন সরকারি কলেজে শিক্ষকতা করেছেন। তবে বর্তমানে তিনি অবসর জীবনযাপন করছেন। তার মা নাসরিন জাহান বর্তমানে মুক্তাগাছার হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজে গণিত বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন।

গত শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তাপসী তাবাসসুম ঊর্মি বলেন, ‘সাংবিধানিক ভিত্তিহীন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেছেন- রিসেট বাটনে পুশ করা হয়েছে। অতীত মুছে গেছে। রিসেট বাটনে ক্লিক করে দেশের সব অতীত ইতিহাস মুছে ফেলেছেন তিনি। এতই সহজ! কাউন্টডাউন শুরু হয়ে গেছে আপনার, মহাশয়।’

এরপর তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনায় মুখে পড়েন এই নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ ঘটনায় গত রোববার তাকে ওএসডি করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বদলি করা হয়।

এরপর সোমবার তাকে সাময়িক বরখাস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ সাময়িক বরখাস্তের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/বিকাল ৩:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit