সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

ইসরায়েলে পাল্টা হামলা চালাতে প্রস্তুত ইরান

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৫২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইরান কোনো আঞ্চলিক যুদ্ধ চায় না জানিয়ে নতুন করে তারা সতর্কবার্তা দিয়েছে, ইসরায়েল যদি হামলা চালায় তাহলে তাদের লক্ষ্য করে আবারও হামলা চালানো হবে।

এদিকে, দখলদার ইসরায়েলকে লক্ষ্য করে গত মঙ্গলবার ১৮১টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। তেহরানের পক্ষ থেকে জানানো হয়, হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ এবং তাদের কমান্ডারদের হত্যার প্রতিশোধ নিতে এই হামলা চালানো হয়েছে ইসরায়েলে। ইরানের মিসাইল হামলার পর দখলদার ইসরায়েলও পাল্টা হামলার হুমকি দিয়ে আসছে।

ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর গুরুত্বপূর্ণ নেতা হাসান নাসরুল্লাহ নিহত হওয়ার পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ চরমে উঠেছে। এ ঘটনার প্রতিক্রিয়ায় তেহরান ইসরায়েলের ওপর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালায়। যদিও ইসরায়েল দাবি করেছে, ইরানের হামলায় ক্ষয়ক্ষতি ছিল সীমিত। 

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit