বুধবার, ১৫ জুলাই ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

প্রধান উপদেষ্টাকে নিয়ে বিরূপ মন্তব্য, সিএ মনির বরখাস্ত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৯০ Time View

ডেস্ক নিউজ : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিরূপ মন্তব্য করায় ঝালকাঠি সদর উপজেলা পরিষদের গোপনীয় সহকারী (সিএ) শেখ মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সরকারি চাকরিবিধি লঙ্ঘনের অপরাধে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন।

সোমবার (৭ অক্টোবর) রাত ৮টায় বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।

জানা গেছে, ড. মুহাম্মদ ইউনূসের একটি সাক্ষাৎকারের খবর একটি জাতীয় দৈনিকের ফেসবুক পেজ থেকে শেয়ার করা হয়। সেই পোস্টে কটূক্তি করেন সরকারি কর্মচারী শেখ মনির। সেখানে তিনি মন্তব্য করেন।

মন্তব্যে মনির উল্লেখ করেন, “আগে জেলে যাবার সম্ভাবনা ছিল, এখন ফাঁসি নিশ্চিত (যদি বাংলাদেশে জীবীত থাকেন)”।

বিষয়টি জেলা প্রশাসক আশরাফুর রহমানের নজরে আসলে তিনি সিএ মনিরুজামানকে সাময়িক দরখাস্ত করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নির্দেশ দেন।

এরপর গতকাল সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্তের আদেশ জারি করা হয়।

শেখ মনিরুজ্জামান ঝালকাঠি জেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক পদে (সাবেক) দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/০৮ অক্টোবর ২০২৪,/সকাল ১১:৩৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit