বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা-চট্টগ্রাম রুটে চলবে ইলেকট্রিক ট্রেন সংসদে প্রধানমন্ত্রীর প্রশংসা করলেন এমপি হানজালা উলিপুরে পূর্ব শত্রুতার জেরে ব্যাবসায়ীকে কুপিয়ে জখম উলিপুরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত স্ত্রী ও স্ত্রীর প্রেমিকের বিরুদ্ধে ৩৫ লাখ টাকার স্বর্ণালংকার-নগদ টাকা চুরির অভিযোগ, গ্রেফতার ২ আরব আমিরাতকে হারিয়ে নারী এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গণধোলাইয়ের পর পুলিশের সোপর্দ মধ্যরাতে ঠিকাদারের হুমকিতে থানায় জিডি করলেন রাবিপ্রবির ছাত্রনেতা জিসান রাঙামাটি শহরে ভোরের আগুনে পুড়ে ছাই হলো কসমস রেস্টুরেন্টে  স্থানীয় সরকার নির্বাচন দলীয় ভিত্তিতে হবে না: সিইসি

পশ্চিম তীরে দুটি মসজিদে অগ্নিসংযোগ ইসরায়েলিদের

Reporter Name
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৪৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারীরা দুটি মসজিদে আগুন দিয়েছে বলে অভিযোগ করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। 

শনিবার ভোরে নাবলুস ও তুলকারেম এলাকার দুটি পৃথক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

এর কয়েক দিন আগেই একই অঞ্চলে ফিলিস্তিনি ও ইসরায়েলি বসতিস্থাপনকারীদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে ছয়জন নিহত হন।

ফিলিস্তিনি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা যায়, নাবলুস শহরের দক্ষিণে কুসরা শহরের একটি নির্মাণাধীন মসজিদে আগুন ধরিয়ে দেয় একদল ইসরায়েলি বসতিস্থাপনকারী।

কুসরার মেয়র আবদেল আজিম ওয়াদি বলেন, হামলাকারীরা মসজিদের প্রধান প্রবেশপথে আগুন দেয়। এতে প্রবেশদ্বার সম্পূর্ণ পুড়ে যায় এবং মসজিদের পাথরের দেয়ালেরও ক্ষতি হয়।

তার দাবি, হামলাকারীরা মসজিদের দেয়ালে হিব্রু ভাষায় বিভিন্ন স্লোগান লিখে যায়। এর মধ্যে ‘প্রতিশোধ’ শব্দটিও ছিল।

এদিকে তুলকারেমের কাছে কৌর গ্রামেও আরেকটি মসজিদে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে।

ফিলিস্তিনের ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হামলাকারীরা ওই মসজিদের দেয়ালে বর্ণবাদী স্লোগান লিখে রেখে গেছে।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ এ ঘটনাকে ধর্মীয় স্থাপনায় হামলা এবং উসকানিমূলক কর্মকাণ্ড হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেছে।

এর আগে শুক্রবার পশ্চিম তীরের তাল গ্রামে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে সহিংস সংঘর্ষের ঘটনা ঘটে। ওই সংঘর্ষে চার ফিলিস্তিনি এবং দুই ইসরায়েলি নিহত হন।

সাম্প্রতিক মাসগুলোতে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতিস্থাপনকারী ও ফিলিস্তিনিদের মধ্যে উত্তেজনা এবং সহিংসতার ঘটনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফিলিস্তিনিদের অভিযোগ, বসতিস্থাপনকারীদের হামলা, অগ্নিসংযোগ এবং সম্পত্তি ধ্বংসের ঘটনা ক্রমেই বাড়ছে। অন্যদিকে ইসরায়েল এসব ঘটনায় নিরাপত্তা পরিস্থিতিকে দায়ী করে আসছে।

নতুন এই দুই মসজিদে অগ্নিসংযোগের ঘটনায় অঞ্চলটিতে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। সূত্র: আল-জাজিরা

কিউএনবি/অনিমা/২৬ জুলাই ২০২৬,/বিকাল ৪:১০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit