বিনোদন ডেস্ক : ওয়েব সিরিজ ‘ব্ল্যাক মানি’র বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে রাফি বলেন, একজন ডিরেক্টার তার সিনেমা, নাটক বা ওয়েবসিরিজ যায় তৈরি করুক না কেন, তা তৈরির জন্য অনেক অভিনয়শিল্পীর সঙ্গেই কথা বলেন। সবকিছু মিলিয়ে এরপর একজনকেই চূড়ান্ত করা হয় কাজটি করার জন্য। অভিনয়শিল্পী চূড়ান্ত হলেই আমি সবাইকে জানিয়ে দিই, আমি কার সাথে কাজ করছি।
রাফি আরও বলেন, আমি জানি না, তিশা ব্ল্যাক মানিতে অভিনয় করছেন, এ তথ্য কীভাবে ছড়াল। আমাদের পক্ষ থেকে কিন্তু তিশাকে নিয়ে কোনোরকম অফিশিয়াল ঘোষণা দেয়া হয়নি। তাই আমি মনে করি, অনুমান করে কিংবা বিশ্বস্ত সূত্রে খবর ছড়ানো ঠিক নয়। তিশাকে নিয়ে রাফি বলেন, তিশা অনেক বড়মাপের অভিনেত্রী। এ গুণী শিল্পী এখনও সিনেমা করেনি। তাই আমি চাইব, তিশাকে আমি আমার সিনেমায় লঞ্চ করি। তার সঙ্গে আমার কাজ করার ইচ্ছা আছে। তবে ‘ব্ল্যাক মানি’-র চরিত্রে অভিনয়ের জন্য আমি বলব, তিশার চেয়ে পূজা পারফেক্ট।
‘ব্ল্যাক মানি’ ওয়েব সিরিজের শুটিং খুব শিগগিরই দেশের বিভিন্ন লোকেশনে শুরু হবে। পূজা চেরি ছাড়াও ওয়েব সিরিজের বিভিন্ন চরিত্রে রয়েছেন চিত্রনায়ক রুবেল, ইন্তেখাব দিনার, সালাউদ্দিন লাভলু, ডা. এজাজ, কচি খন্দকার, শিবা শানু, মীর নওফেল জিসানসহ আরও অনেকে।
কিউএনবি/আয়শা/০৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:৫০