মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

পাকিস্তানের করাচিতে বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৬৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের করাচি বিমানবন্দরের কাছে সড়কে এক শক্তিশালী বিস্ফোরণে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন। বেইজিংয়ের দূতাবাস সোমবার এই খবর জানিয়েছে। বিচ্ছিন্নতাবাদী একটি জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেছে।

এএফপি’র এক সাংবাদিক রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পাকিস্তানের দক্ষিণ মেগাসিটি করাচিতে বিস্ফোরণের শব্দ শুনেছেন। করাচি থেকে এএফপি জানায়।

দক্ষিণ সিন্ধু প্রদেশের আঞ্চলিক সরকার এক্সে এক পোস্টে বলেছে, বিমানবন্দরের মহাসড়কে একটি ‘ট্যাঙ্কার’ বিস্ফোরিত হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী জঙ্গি গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) এক বিবৃতিতে দাবি করে বলেছে, তারা করাচির বিমানবন্দর থেকে আসা ‘চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ-স্তরের কনভয়কে টার্গেট করে এই হামলা চালিয়েছে।’
পাকিস্তানে বেইজিং দূতাবাস সোমবার এক বিবৃতিতে বলেছে, চীনের অর্থায়নে পরিচালিত পোর্ট কাসিম বিদ্যুৎ প্রকল্পের কর্মীদের একটি গাড়ি বহরকে লক্ষ্য করে ‘সন্ত্রাসী হামলা’ চালানো হলে দুই চীনা নাগরিক নিহত হয়েছেন।
দূতাবাস জানিয়েছে, হামলায় একজন চীনা এবং বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক আহত হয়েছেন।
দূতাবাস স্থনীয় কর্তৃপক্ষকে ‘হামলার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এবং খুনিদের কঠোর শাস্তি এবং একই সাথে চীনা নাগরিক, প্রতিষ্ঠান এবং প্রকল্পগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তব পদক্ষেপ গ্রহণের’ আহ্বান জানিয়েছে।

সূত্র: বাসস

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit