মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতার অপব্যবহার ও বিভিন্ন অনিয়ম-দুর্নীতির অভিযোগে নিয়ামতপুরের এসিল্যান্ড রেজাউল প্রত্যাহার “দুদকের অনুসন্ধানের দাবি” ‘শান্তিচুক্তির পরও বন্ধ হয়নি সন্ত্রাস-চাঁদাবাজি’ পাহাড়ে নতুন করে পিসিএনপির ৮ দাবি রাঙামাটিতে পাহাড় কাটার অভিযোগে পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট মামলা ফুলবাড়ী (২৯) বিজিবি ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে পালিত হয়॥ একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন আশুলিয়ায় মাদ্রাসায় সশস্ত্র হামলা, বিএনপির সভাপতি জাকিরসহ ১৪ জনের নামে মামলা উলিপুরে দুর্যোগের আগাম প্রস্তুতি নিয়ে প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা ব্যস্ততার মাঝেও সৌন্দর্য ধরে রাখার গোপন রহস্য জানালেন তৃপ্তি মাটিরাঙ্গায় ৪০ বিজিবির উদ্যােগে পাহাড়ী-বাঙ্গালী, দুঃস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ।  শক্তিশালী অস্ট্রেলিয়ার জালে ব্রাজিলের চার গোল

খারাপ দল মানতে নারাজ শান্ত, বদলাবেন না খেলার ধরণ

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক :  টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ভারত। নিজেদের মাটিতে বাংলাদেশকে তারা নিয়েছে সহজ প্রতিপক্ষ হিসেবে। যা দলটির ক্রিকেটারদের দিকে তাকালেই স্পষ্ট হয়। অবশ্য দল যত অনভিজ্ঞই হোক-প্রথম ম্যাচে অন্তত বাংলাদেশকে পাত্তা দেয়নি তারা। বাংলাদেশের ১২৮ রানের টার্গেট ১১.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখে টপকে গেছে ভারত।

এমন হারের পর ফুটে উঠেছে ব্যাটিং ও বোলিংয়ে বাংলাদেশের দৈন্যদশা। এমন হতশ্রী পারফরম্যান্সের পর প্রশ্ন উঠেছে ব্যাটারদের সামর্থ্য নিয়ে। যদিও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নিজেদের খারাপ দল মানতে নারাজ। তার বিশ্বাস এরচেয়েও অনেক ভালো দল বাংলাদেশ।

ম্যাচ শেষে শান্ত বলেন, ‘খারাপ হয়েছে যে সেটাও বলবো না। আমার মনে হয় যে, এর থেকে আমরা ভালো দল। শেষ অনেকদিন ধরে এই সংস্করণে আমরা ভালো পারফরম্যান্স করছি না। কিন্তু আমি বিশ্বাস করি না আমরা এত খারাপ দল।’

নিজেদের ব্যাটিং অ্যাপ্রোচ নিয়ে শান্ত বলেন, ‘আমি যে অ্যাপ্রোচের কথা বলেছিলাম, সে জন্য ব্যাটিংয়ে ভালো শুরুটা গুরুত্বপূর্ণ। শুরুটা ভালো হবে বাকিদের কাজটা সহজ হয়ে যায়। যারা ওখানে ভালো খেলছে, তাদের দায়িত্ব নিতে হবে।’

প্রথম ম্যাচে ব্যর্থ হলেও আক্রমণাত্মক মানসিকতা নিয়েই খেলতে চায় বাংলাদেশ। তবে শট সিলেকশনে আরও মনোযোগ দেওয়ার তাগিদ তার। শান্ত বলেন, ‘আমরা সবাই মিলেই ব্যর্থ হয়েছি। আক্রমণাত্মক মানসিকতা থাকবেই, তবে কখন কোন শট খেলব, এটা বুঝতে হবে। এখনই এই অ্যাপ্রোচ বদলাতে চাই না। আমাদের এভাবে খেলে যেতে হবে, তবে ভালো শট নির্বাচন করতে হবে।’

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit