বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

যেকোন মূল্যে শারদীয় দূর্গোৎসব উৎসব মুখরভাবে পালন করতে বিএনপি বদ্ধপরিকর

Reporter Name
  • Update Time : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ Time View

স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুরে যেকোন মূল্যে শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ ও উৎসব মুখরভাবে পালন করতে বিএনপি বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গতকাল রোববার সন্ধ্যায় চাঁদপুর-মাঝিয়ালিতে বিশাল সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়। খেদাপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে চাঁদপুর-মাঝিয়ালি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন।

ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শামছুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সামবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি তুলসি বসু, সাধারন সম্পাদক তরুন কুমার শীল, পৌর বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারন সম্পাদক আব্দুল হাই, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মফিজুর রহমান ।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুক্তিযোদ্ধা আকতার হোসেন খান, অ্যাডভোকেট মকবুল ইসলাম, সন্তোষ স্বর, খান শফিয়ার রহমান, গনি মোড়ল, খেদাপাড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, নজমুছ শাহাদাত, আজিবর রহমান, হরিহরনগর ইউনিয়ন বিএনপিটর আহ্বায়ক গাজী আব্দুস সাত্তার, পৌর যুবদলের আহ্বায়ক আব্বাস উদ্দিন প্রমুখ। বিশাল সামবেশে প্রধান অতিথি শহীদ ইকবাল হোসেন বলেন, যেকোন মূল্যে শারদীয় দূর্গোৎসব নির্বিঘেœ ও উৎসব মুখরভাবে পালন করতে বিএনপি বদ্ধপরিকর। এ ব্যাপারে সার্বিক সহযোগীতা করা হবে।

কিউএনবি/অনিমা/০৭ অক্টোবর ২০২৪,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit