বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

জালিয়াতির অভিযোগে রিয়া চক্রবর্তীকে পুলিশের সমন

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর ব্যক্তিগত জীবন নিয়ে একসময় আলোচনা হয়েছে বিস্তর। অসংখ্য ভক্ত ও অনুরাগী রয়েছে তার। সম্প্রতি একটি অ্যাপ নিয়ে ঝামেলায় পড়েছেন। অ্যাপের মুখপাত্র ছিলেন রিয়া। এই অ্যাপের হয়ে প্রচারও করেছেন তিনি। অর্থ বিনিয়োগসংক্রান্ত এই অ্যাপের মাধ্যমে কোটি কোটি টাকা হারিয়েছেন ব্যবহারকারীরা— এমনই অভিযোগ। এ ঘটনাতেই রিয়াকে তলব করেছে দিল্লি পুলিশ।

তবে শুধু রিয়া নন; এই অ্যাপের হয়ে প্রচার করে বিপাকে পড়েছেন কৌতুকশিল্পী ভারতী সিং, নেটপ্রভাবী এলভিশ যাদবও। তাদেরও পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। অসংখ্য ব্যবহারকারীর তরফে অভিযোগ পেয়ে তৎপর হয় পুলিশ এবং পদক্ষেপ নেয়।

এই অ্যাপ প্রতিশ্রুতি দিয়েছিল— অর্থ বিনিয়োগ করলে তা পরিমাণে কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার পর ফেরত পাবেন ব্যবহারকারীরা। কিন্তু এমনটি হয়নি। বরং কোটি কোটি টাকা খুইয়েছেন গ্রাহকরা। চলতি বছরের ফেব্রুয়ারিতে এই অ্যাপ বাজারে এসেছিল। একাধিক নেটপ্রভাবী এই অ্যাপের হয়ে প্রচার করেছিলেন।

উল্লেখ্য, সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী রিয়া চক্রবর্তী। সুশান্তের পরিবারের তরফে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ করা হয় তার বিরুদ্ধে। মাদকযোগ থাকায় গ্রেফতার হয়েছিলেন রিয়া। বেশ কয়েক দিন কারাবাসে থাকেন এ অভিনেত্রী। তার পরও বিনোদন জগৎ থেকে বেশ কিছু দিন দূরে ছিলেন রিয়া। সম্প্রতি নিজের পডকাস্ট শুরু করেছেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit