মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম
গোয়েন্দা সিরিজ দেখে অপ্রতিম হত্যার ছক, জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য গাজা ইস্যুতে ইসরাইলকে কঠোর হুশিয়ারি দিলেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী সংসদ ভবন লেকে ২৫০ কেজি পোনা মাছ অবমুক্ত করলেন স্পিকার ভারতে সহকর্মীর গুলিতে আধা-সামরিক বাহিনীর ৪ সদস্য নিহত দ্বিকক্ষবিশিষ্ট সংসদ নিয়ে আলোচনা মালয়েশিয়া থেকে মিয়ানমারের নাগরিকদের ফেরত পাঠানোর পদক্ষেপে জাতিসংঘের উদ্বেগ দুইদিনের অচলাবস্থা কাটিয়ে নওগাঁয় বাস চলাচল স্বাভাবিক অবশেষে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষকরা অবরুদ্ধ থেকে পেলেন ফুলবাড়ী পল্লীতে ট্রান্সফরমা চোর কর্তৃক প্রতিপক্ষকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি॥ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৬৭

অভিনয়ে পা রাখলেন অভিষেককন্যা

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৬২ Time View

বিনোদন ডেস্ক : এবার অভিনয়ে নাম লেখালেন ওপার বাংলার প্রয়াত অভিনেতা অভিষেক চট্টোপাধ্যায়ের একমাত্র মেয়ে সাইনা চট্টোপাধ্যায়। শোনা যাচ্ছে, ‘অনুরাগের ছোঁয়া’ নামের একটি ধারাবাহিকে অভিনয় শুরু করেছেন সাইনা। ধারাবাহিকটি প্রযোজনা করছে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস।

এ প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমে অভিষেকের স্ত্রী ও সাইনার মা সংযুক্তা চ্যাটার্জি বলেন, ক্যামেরার সামনে দাঁড়ানোর আগে একটুও ভয় পায়নি সাইনা। বরং সবার সঙ্গে দারুণ মিশে গিয়েছে। দেখে মনে হয়েছে, এটাই যেন তার ঘরবাড়ি!

বাবার পেশা বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, সাইনা যা করবে সেটাই আমরা মেনে নেব, আমাদের এই ভাবনা। তাই ওর অভিনয়ে আসা শুধু আমাদের নয়, ওরও ইচ্ছে ছিল। তাই সুযোগ আসায় আমি আর না করিনি।

সাইনা চ্যাটার্জিকে অডিশন দিতে হয়েছে জানিয়ে সংযুক্তা বলেন, আমরা কোনো দিন কাউকে বলিনি, সাইনা অভিনয়ে আসবে। তাই চ্যানেলের পক্ষ থেকে ফোন আসায় একটু অবাকই হয়েছিলাম। তারপর প্রথম লুক টেস্টের জন্য সেটে নিয়ে মেয়েকে গেলাম। কয়েকটি সংলাপ বলার সঙ্গে সঙ্গে পাস হয়ে গেল!

সূত্র : আনন্দবাজার পত্রিকা। 

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit