শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
শিরোনাম
৩ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার শঙ্কা ইয়েমেনের মোচা বন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪ হাসানের আঘাতে শুরুতেই ‘চাপে’ অস্ট্রেলিয়া দাম কমে দেশের বাজারে স্বর্ণের ভরি কত? টটেনহামকে বিদায় রোমেরোর, গন্তব্য কি আতলেতিকো? ইউরোপজুড়ে ছড়িয়ে পড়া দাবানালে ঘরছাড়া হাজারো মানুষ ৭৫০ এরও বেশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বন্ধ করার পরিকল্পনায় ইন্দোনেশিয়া হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড ঘোষণার হুমকি ট্রাম্পের, জবাবে যা বললো ইরান খুঁজছিলেন এক গ্রহ, হঠাৎ বৃহস্পতির চেয়ে দ্বিগুণ বড় গ্রহের খোঁজ পেল না বড়পুকুরিয়া কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১ নং ইউনিটের বিদ্যুৎ সরবরাহ বন্ধ 

লেবাননে ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর কমান্ডারসহ নিহত ৪৪০

Reporter Name
  • Update Time : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : লেবাননে ইসরায়েলের চলমান স্থল অভিযানে হিজবুল্লাহর ৪৪০ জন সদস্য নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। এদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছেন বলে জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি। খবর বিবিসি’র।

গতকাল শনিবার (৫ অক্টোবর) রাতে এক প্রদিবেদনে এ তথ্য জানায় আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে ড্যানিয়েল হাগারি বলেছেন, গত সোমবার রাতে দক্ষিণ লেবাননে ইসরায়েলের স্থল অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত ৪৪০ হিজবুল্লাহ যোদ্ধা নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৩০ জন কমান্ডার রয়েছে। তবে হিজবুল্লাহ তাদের কতজন সদস্য নিহত হয়েছে তা জানায়নি।

এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ইরানের ক্ষেপণাস্ত্র হামলাকে ইতিহাসের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার একটি হিসেবে বর্ণনা করেছেন।

ইসরায়েলের সেনাবাহিনী হিজবুল্লাহর অস্ত্রাগারের একটি বড় অংশ ধ্বংস করতে এবং যুদ্ধের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

তিনি বলেন, পৃথিবীর কোনো দেশ তার শহর ও নাগরিকদের ওপর এ ধরনের হামলা মেনে নেবে না এবং ইসরায়েলও তা মেনে নেবে না। ইসরায়েলের দায়িত্ব এবং অধিকার আছে আত্মরক্ষা করার। এই হামলার জবাব আমরা দেবো।

কিউএনবি/অনিমা/০৬ অক্টোবর ২০২৪,/সকাল ১০:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit