বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

খামেনির জুমার খুতবার আগে তেহরানে হাজারো মানুষের ঢল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৫৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক : সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মধ্য তেহরানে ইমাম খোমেনি গ্র্যান্ড মসজিদে জুমার নামাজের আগে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইলে সম্প্রতি ইরানের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলার পর তেহরানের পরবর্তী পরিকল্পনার বিষয়ে খুতবায় আলোকপাত করা হতে পারেন খামেনি।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে দেশটির সর্বোচ্চ কর্তৃপক্ষ হিসেবে বিবেচনা করা হয়। ফিলিস্তিনের গাজায় ইসরাইল-হামাস যুদ্ধের এক বছর পূর্তি হওয়ার মাত্র তিন দিন আগে ইরানের সর্বোচ্চ নেতা খুতবা দেবেন। আল জাজিরা জানিয়েছে, নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর জন্য ইরানের স্থানীয় সময় সকাল সাড়ে ১০টায় এক ‘স্মরণ সভা’র পর প্রার্থনা অনুষ্ঠিত হবে।
 
এর আগে, হিজবুল্লাহর নেতৃত্বের ওপর ইসরাইলের হামলার জবাবে তেল আবিবে ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেয়ার পর, গেল বুধবার প্রথমবার জনসমক্ষে আসেন আয়াতুল্লাহ খামেনি। এদিন তিনি বিজ্ঞানী এবং শিক্ষার্থীদের একটি গ্রুপের সঙ্গে সাক্ষাৎ করেন বলে জানায় সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান। 

 

 

কিউএনবি/আয়শা/০৪ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit