রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন

কুমিল্লায় ২৯৬ জনকে আসামি করে হত্যাচেষ্টা মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৯৫ Time View

ডেস্ক নিউজ :  কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক দুই চেয়ারম্যান গোলাম সারোয়ার ও আবুল হাই বাবলু, সাবেক কাউন্সিলর, ইউনিয়ন চেয়ারম্যানসহ ২৯৬ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। মামলা আসামি গোলাম সারোয়ার সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের ছোট ভাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় মামলাটি দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মো. এমরান। তিনি কুমিল্লা বিশ্ববিদ্যালয় ব্যবস্থাপনা বিভাগে স্নাতক পাস করা ছাত্র। এমরান ভোলা সদর থানার শাহামাদার গ্রামের মো. শাহজানের ছেলে। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রফিকুল ইসলাম বৃহস্পতিবার (৩ অক্টোবর) মামলার বিষয়টি নিশ্চিত করেন।

মামলায় আসামি করা হয়েছে, কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার ও আব্দুল হাই বাবলুসহ সদর দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী আব্দুর রহমান, কুসিক সাবেক কাউন্সিলর মো. আজাদ হোসেন, বিজয়পুর ইউপি চেয়ারম্যান তানভীর হোসেন পারভেজকে।  

এছাড়া সদর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ নেতাসহ মোট ৯৬ জনের নাম উল্লেখ করা হয়েছে মামলাটিতে। মামলায় আরও ২০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

বুধবার (২ অক্টোবর) রাতে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়, গত ০৪ আগস্ট কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানাধীন বেলতলীর মনিপুর ও চাঙ্গিনি দক্ষিণ মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের ওপর দাঙ্গা করে হত্যার উদ্দেশে গুরুতর জখম, ককটেল বিস্ফোরণে ত্রাস সৃষ্টি করা হয়।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম বলেন, মামলাটির তদন্ত কাজ চলছে। অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান চালাচ্ছে পুলিশ।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/রাত ৯:৩৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit