মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান আটোয়ারীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা খাল খননের মাধ্যমে বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পন্ন করেছিলেন জিয়াউর রহমান: ভূমিমন্ত্রী দুর্গাপুরে খালের ওপর ৩৫টি অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন দুর্গম পাহাড়ে গৃহহীন অধিবাসীদের মুখে হাসি ফুটালো বাংলাদেশ সেনাবাহিনী মাটিরাঙ্গার পলাশপুর জোনের উদ্যােগে ঈদ উপহার, আর্থিক অনুদান, চিকিৎসা সেবা প্রদান। ইউএনওর সঙ্গে নারী আপত্তিকর ভিডিও ভাইরাল, জেলা জুড়ে তোলপাড় নওগাঁ রেসিডেনসিয়াল স্কুলের আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়: ট্রাম্প কোনো ব্যাংকই আর দলের হয়ে কাজ করতে পারবে না: গভর্নর

দৌলতপুর জামায়াতের দাওয়াতী সভা অনুষ্ঠিত

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ১৪৬ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর জামায়াতের দাওয়াতী সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী উত্তর সাংগঠনিক দৌলতপুর উপজেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকেল ৪ টায় দৌলতপুর সরকারি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়ে মাঠে দাওয়াতী সভায় প্রধান মেহমান ছিলেন কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম।

উত্তর সাংগঠনিক দৌলতপুর উপজেলা শাখার জামায়াতের আমির উপাধ্যক্ষ মাওলানা মো. বেলাল উদ্দিনের সভাপতিত্বে দাওয়াতী সভায় বিশেষ মেহমান ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো. আব্দুল গফুর, জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক মো. সুজা উদ্দিন জোয়ার্দ্দার, জেলা জামায়াতের শিক্ষা-সাহিত্য ও প্রচার সম্পাদক অধ্যাপক ড. নুরুল আমীন জসিম, মিরপুর উপজেলা জামায়াতের আমীর মো. রেজাউল করিম এবং দক্ষিণ সাংগঠনিক দৌলতপুর উপজেলা শাখার আমীর মো. আরোজ উল্লাহ। বক্তব্য রাখেন, স্থানীয় জামায়াতের নেতা বুলবুল আহম্মেদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সভায় প্রধান মেহমান কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাশেম বলেন, একটি কুচক্রী মহল জামায়াতের নাম ভাঙিয়ে সারাদেশ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করছে, আমরা সকলে শক্ত হাতে সেটা প্রতিহত করবো এবং বর্তমানে দেশের অস্থিতিশীল পরিস্থিতি ও অবস্থার অবসান ঘটানোর পর জাতীয় নির্বাচন দেয়ার আহ্বান জানান তিনি।

একইসাথে তিনি মানুষকে ভালবাসুন এবং বিপদে তার পাশে এগিয়ে যাওয়ারও আহ্বান জানান। বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামায়াতের দাওয়াতী সভায় দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে জামায়াতের কয়েক হাজার নেতা-কর্মীর অংশ নেয়।

 

 

কিউএনবি/আয়শা/০৩ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit