মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:১৪ অপরাহ্ন
শিরোনাম
সেনেগালের কোচ হলেন সাবেক ফরাসি মিডফিল্ডার মুখে বলের আঘাত, আইসিইউতে আম্পায়ার যে ৫ খাবারে কমবে খারাপ কোলেস্টেরল পঞ্চমবারের মতো আইসিসির সেরা ক্রিকেটার ম্যাথিউস হরমুজকে ‘মার্কিন ভূখণ্ড’ বলায় ট্রাম্পকে ইরানের হুঁশিয়ারি নোবিপ্রবিতে সিট পরিবর্তনকে কেন্দ্র করে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব: প্রধানমন্ত্রী হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড দাবি করে ট্রাম্পের মানচিত্র প্রকাশ আটোয়ারী উপজেলার পরিত্যক্ত পুরাতন কৃষি অফিসের জমিসহ স্থাপনা দখলের চেষ্টা ! পুলিশের বাধায় দখল কাজ বন্ধ ১৭ দিনে রেমিট্যান্স এলো ২৩ হাজার কোটি টাকা

নোয়াখালীতে নাশকতার মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৫৪ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে নাশকতার মামলায় আলাইয়ারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গিয়াস উদ্দিন পাটোয়ারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১।বৃহস্পতিবার (৩ অক্টোবর) ভোররাতের দিকে উপজেলার আলাইয়াপুর ইউনিয়ন তাকে গ্রেপ্তার করা হয়।   র‍্যাব জানায়, আসন্ন দুর্গাপূজা ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় র‍্যাব সারাদেশে অভিযান চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় র‍্যাব-১১ নোয়াখালীর একটি দল সেনাবাহিনীর সহযোগিতায় নিয়মিত অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার ভোররাতের দিকে আলাইয়ারপুর ইউনিয়নে অভিযান চালায়। অভিযানে আলাইয়ারপুর ইউনিয়নেপরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মো.গিয়াস উদ্দিন পাটোয়ারীকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়।  র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার মো. গোলাম মোর্শেদ বলেন, বিষ্ফোরক দ্রব্য আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাকে বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/০৩ অক্টোবর ২০২৪,/দুপুর ২:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit