শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

খৈয়াছড়া ঝর্ণা বন্ধ ঘোষণা

Reporter Name
  • Update Time : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩৯ Time View

ডেস্ক নিউজ : চট্টগ্রামের মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে বনবিভাগ। একদিন আগে ঝর্ণার উপর থেকে পাথর পড়ে মারা যায় এক ব্যাংক কর্মকর্তা। এর পরের দিন সংস্কারের জন্য ঝর্ণাটি বন্ধ ঘোষণা করা হলো।

শনিবার (২৮ সেপ্টেম্বর) রাতে সংস্কার কাজের কথা জানিয়ে ঝর্ণায় প্রবেশে সাময়িক বন্ধ ঘোষণা করেছে চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম।

তবে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত অন্যান্য ঝর্ণা জনসাধারণের জন্য খোলা থাকবে।

চট্টগ্রাম উত্তর বনবিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম জানান, সংস্কারের জন্য খৈয়াছড়া ঝর্ণা কয়েকদিন বন্ধ থাকবে। ঝর্ণার পানির সাথে বড় পাথরগুলো ভেঙ্গে ভেঙ্গে পড়ছে। যে কারণে ঝর্ণা থেকে ঝুঁকিপূর্ণ পাথর সরানোর কাজ চলবে।

তিনি আরও জানান, ঝর্ণায় ভ্রমণের সময় বন বিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে ভ্রমণ করলে যে কোন বিপদ থেকে পর্যটক রক্ষা পাবে।

কিউএনবি/অনিমা/২৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit