শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনাম
মতপ্রকাশের স্বাধীনতা অবশ্যই রক্ষা করতে হবে : প্রধানমন্ত্রী বাংলাদেশকে বিনিয়োগের হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার: প্রধানমন্ত্রী ইসরাইলগামী উড়োজাহাজের সেই সহকারী পাইলটের দ্বিতীয় নাগরিকত্ব নেই ইয়েমেনে একদিনে ৪৭৪ হামলা, হুথির ১৫৪০ যোদ্ধা হতাহত নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন মধ্যপ্রাচ্যে সেনা-রণতরী পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, ইরান যুদ্ধ কি আরও তীব্র হচ্ছে রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম সৌদি ও কাতারে অতিরিক্ত প্যাট্রিয়ট প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাষ্ট্র ভেঙে গেল ১৩ বছর আগে গেইলের করা টি-টোয়েন্টির বিশ্বরেকর্ড আশুলিয়ায় ইয়ারপুর ইউনিয়ন ছাত্রদলের মিছিল-সমাবেশ

অন্তর্বর্তী সরকারের দুবছর থাকা দরকার: নুর

Reporter Name
  • Update Time : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : শনিবার (২৮ সেপ্টেম্বর) সকালে এফডিসিতে ‘শিক্ষার সুষ্ঠু পরিবেশ ও ছাত্র রাজনীতি’ শীর্ষক ছায়া সংসদের বিতর্ক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। নুর বলেন, ‘মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে এই সরকারের দুবছর সময় প্রয়োজন। তবে সরকারের স্বজনপ্রীতি ও অন্যায় সিদ্ধান্ত মেনে নেয়া হবে না।’

জাতিসংঘ অধিবেশনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ব্র্যাকের একজন নারী শিক্ষার্থী এবং সফরসঙ্গী হিসেবে দুজন শিক্ষার্থী কেন, কীভাবে গেলেন সেটি নিয়ে প্রশ্ন রেখেছেন নুর।
 
‘যারা অন্তর্বর্তী সরকারে রয়েছেন, তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবেন না। আগামী পাঁচ বছর কোনো সরকারে আসতে পারবেন না তারা,’ বললেন গণ অধিকার পরিষদের সভাপতি।  
 
গণ অধিকার পরিষদ একক রাজনৈতিক দল হিসেবে আগামী নির্বাচনে অংশ নেবে। তাই নির্বাচনে অংশ নিতে প্রার্থীদের বয়স ২১ বছর করার দাবিও তোলেন নুর।  
 
আওয়ামী লীগের রাজনীতির বিষয়ে তিনি বলেন, ‘এই দলের রাজনীতি পুরোপুরি নিষিদ্ধ না করে, ১০ বছরের জন্য নিষিদ্ধ করা উচিত। দেশের জনগণের সামনে উদাহরণ সৃষ্টি করতেই এটি করা উচিত। সেই প্রস্তাব আমরা রেখেছি।’
 
প্রথাগত রাজনীতির পরিবর্তে কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্র সংসদ চালু দরকার বলেও মনে করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/২৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit