শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

নারীদের অজ্ঞান করে নীল সিনেমার শুটিং, ৬ জনকে ১০ বছরের জেল

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯২ Time View

বিনোদন ডেস্ক : বছরখানেক আগের সেই ঘটনা আবার সামনে এসেছে কারণ সম্প্রতি সেই মামলায় গ্রেপ্তার ৬ জনকে ১০ বছরের জেলের নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২১ সালে ওয়েব সিরিজে অভিনয়ের সুযোগ দেয়া হবে, এমন প্রলোভনে একাধিক নারীকে ফাঁদে ফেলা হয়। এরপর তাদেরকে রীতিমত বাধ্য করা হয় নীল ছবিতে অভিনয় করতে।

আরও অভিযোগ ওঠে, কেউ রাজি না থাকলে তাদেরকে মাদক খাইয়ে অজ্ঞান করে পর্ন ফিল্মের শুটিংয়ে বাধ্য করা হতো। সেই ভিডিও দেখিয়ে তাদেরকে পরবর্তীতে ব্লাকমেইল করা হতো।

এভাবেই দিনের পর দিন নিজেদের অপকর্ম চালিয়ে গেছে চক্রটি। উত্তর চব্বিশ পরগনা তো বটেই, দক্ষিণ চব্বিশ পরগনা, নিউটাউন, বকখালিসহ একাধিক স্থানের নারীরা এই ফাঁদে পড়েছিলেন।
 
এরপর পুলিশে অভিযোগ দায়ের হতে শুরু হয় তদন্ত। একে একে গ্রেপ্তার হন অভিযুক্তরা। চলতি সপ্তাহে বারাসাত আদালতের বিচারপতি অভিযুক্তদের দোষী সাব্যস্ত করে। এরপর এই ৬ জনকে ১০ বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

 

 

কিউএনবি/আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit