সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

নেহার সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে মুখ খুললেন রোহানপ্রীত

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৫ Time View

বিনোদন ডেস্ক : অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল ভারতীয় গায়িকা নেহা কক্কর এবং রোহনপ্রীত সিংয়ের বিবাহিত জীবন নাকি একেবারেই ঠিক চলছে না। সম্প্রতি, বিভিন্ন সূত্রে দাবি করা হয়, নেহা এবং রোহানের মধ্যে আর মোটেও সব ঠিকঠাক নেই। স্বামী বয়সে আট বছরের ছোট জন্যই কি তাদের বনিবনা হচ্ছে না- এমন প্রশ্নও তুলেছেন অনেকেই।

অবশেষে নীরবতা ভাঙলেন নেহা কক্করের স্বামী রোহনপ্রীত সিং। নেহা কক্করের সঙ্গে ডিভোর্সের গুঞ্জনে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি। এক সাক্ষাৎকারে রোহনপ্রীত বলেন, ‘গুজব মানে গুজবই, সেগুলো সত্য নয়। এগুলো মানুষের বানানো জিনিস। আগামীকাল কেউ কিছু বলবে, পরশু কেউ কিছু বলবে… তবে এই জিনিসগুলো আপনার ব্যক্তিগত সম্পর্কের উপর প্রভাব ফেলবে না। এসব এক কানে শোনা উচিত এবং অন্য কান দিয়ে বের করে দেওয়া উচিত।’

রোহনপ্রীত আরও বলেন, ‘আলোচনা তাকে নিয়েই হয়, মানুষ যার ব্যাপারে কথা বলতে বেশি ভালোবাসে। তাই বলুক কথা লোকে আমাদের নিয়ে। মানুষের মনে তো আছি। তবে এটা স্পষ্ট যে- নেহা কক্করের সঙ্গে বিবাহ বিচ্ছেদের খবরের কোনও সত্যতা নেই।’

উল্লেখ্য, ২০২১ সালের আগস্ট মাসে ‘নেহু দা বিহা’ মিউজিক ভিডিওর সেটে প্রথম পরিচয় এই জুটির। তিন মাসের মধ্যেই বিয়ের পর্ব সেরে ফেলেছিলেন রোহন-নেহা। তবে হ্যাঁ, বিয়ের পর যেভাবে সোশ্যাল মিডিয়া রাঙাতেন তারা প্রেমের রঙে, এখন তাতে অনেকটাই ভাঁটা এসেছে। যা থেকেই হয়তো আলোচনার সূত্রপাত!

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit