সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু রাশিয়ার

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার আক্রমণকারী ড্রোন উৎপাদনে চীনে একটি গোপন অস্ত্র প্রকল্প চালু করেছে রাশিয়া।

একটি ইউরোপীয় গোয়েন্দা সংস্থার দুটি সূত্র এবং নথি পর্যালোচনা করে গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ-আন্তে-এর একটি সহায়ক সংস্থা আইইএমজেড কুপোল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে গার্পিয়া-৩ (জি৩) নামে একটি নতুন মডেলের ড্রোন তৈরি করেছে এবং এর উড্ডয়ন পরীক্ষা করেছে। কুপোল চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাজের রূপরেখা পাঠিয়েছিল।

কুপোল পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল, তারা চীনের একটি কারখানায় জি৩-সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এগুলো ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানে’ মোতায়েন করা যেতে পারে।

কুপোল, আলমাজ-আন্তে এবং রাশিয়ার প্রতিরক্ষা দফতর এই প্রতিবেদনে মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা এই ধরনের একটি প্রকল্প সম্পর্কে জানতো না। ড্রোন, বা মনুষ্যবিহীন এরিয়াল ভেহিকল (ইউএভি) রফতানির উপর তাদের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে।

লন্ডনভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের রিসার্চ ফেলো ফ্যাবিয়ান হিনজ জানান, চীন থেকে রাশিয়ায় ইউএভি সরবরাহ নিশ্চিত করা হলে তা একটি উল্লেখযোগ্য অগ্রগতি হবে।

তিনি বলেন,  এখন পর্যন্ত চীন যা সরবরাহ করেছে তা যদি আপনি দেখেন তবে এটি বেশিরভাগ দ্বৈত-ব্যবহারের পণ্য ছিল – এটি উপাদান, সহ-উপাদান, যা অস্ত্র ব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে। এতদিন পর্যন্ত এটাই জানা গিয়েছিল। তবে আমরা যা সত্যিই দেখিনি তা হচ্ছে অবাধে পুরো অস্ত্র ব্যবস্থার নথি স্থানান্তর। সূত্র: রয়টার্স

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit