বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

জার্মানিতে কলার ঝুড়ি থেকে ৭০ লাখ ইউরোর কোকেন উদ্ধার!

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জার্মানির নর্থ রাইন ওয়েস্টফেলিয়া রাজ্যের সুপারশপে কলার ঝুড়ির মধ্যে ৭০ লাখ ইউরোর কোকেন পাওয়া গেছে। তবে পুলিশ সেই সুপারশপের নাম প্রকাশ করেনি। 

সোমবার (২৩ সেপ্টেম্বর) পুলিশ জানিয়েছে, সুপারশপের কর্মীরা কলার ঝুড়ির মধ্যে ৯৫ কেজি কোকেন খুঁজে পান, যার বাজারমূল্য প্রায় ৭০ লাখ ইউরো বলে ধারণা করা হচ্ছে। 

১০ সেপ্টেম্বর ম্যোয়েনশেনগ্লাডবাখ শহরের একই কম্পানির দুইটি ভিন্ন সুপারশপে সেখানকার কর্মীরা প্রথমে কোকেন পান। একইদিন বিকেলে সুপারশপটির ডুইসবুর্গ, ক্রেফেল্ড, ফিয়ারসেন, হাইন্সবার্গ ও নয়েস এর শাখাগুলোতেও কোকেন পাওয়ার খবর পাওয়া যায়।

এক বিবৃতিতে ম্যোয়েনশেনগ্লাডবাখ পুলিশ জানিয়েছে, ‘তদন্তকারী কর্মকর্তারা ধারণা করছেন এই সুপারশপটি আসলে এই পণ্যের প্রকৃত গ্রাহক না। ভুল করে তাদের কাছে এই কোকেন এসেছে।’

পুলিশ মনে করছে, এই চালানটি দক্ষিণ আমেরিকা থেকে প্রথমে বেলজিয়ামের অ্যান্টওয়ার্প বন্দরে এসেছে এবং সেখান থেকে জার্মানির সুপারশপটির বিতরণ কেন্দ্রে এসে পৌঁছেছে।

সূত্র : ডয়চে ভেলে।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/দুপুর ১:৫৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit