শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

বিধানসভা নির্বাচন; জম্মু-কাশ্মীরে দ্বিতীয় দফার ভোট শুরু

Reporter Name
  • Update Time : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের জম্মু ও কাশ্মীরে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ শুরু হয়েছে। বুধবার (২৫ সেপ্টম্বর) স্থানীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে, যা চলবে বিকেল ৬টা পর্যন্ত। আজকের দ্বিতীয় দফার নির্বাচনে ছয়টি জেলার ২৬টি আসনে ভোটগ্রহণ হবে, যার বেশিরভাগই বিচ্ছিন্নতাবাদী অধ্যুষিত এলাকা। খবর ইন্ডিয়া ডটকম’র।

 
আসনগুলো হলো কাঙ্গন (এসটি), গান্ডারবাল, হজরতবাল, খানিয়ার, হাব্বাকাদল, লাল চক, চন্নাপোরা, জাদিবাল, ঈদগাহ, সেন্ট্রাল শালতেং, বুদগাম, বিয়ারওয়াহ, খানসাহেব, চর-ই-শরীফ, চাদুরা, গুলাবগড়, রিয়াসি, শ্রী মাতা বৈষ্ণো দেবী, কালাকোট – সুন্দরবানি, নওশেরা, রাজৌরি (এসটি), বুধল (এসটি), থান্নামান্ডি (এসটি), সুরনকোট (এসটি), পুঞ্চ হাভেলি এবং মেনধার (এসটি)।
  
প্রায় ২৬ লাখ ভোটার আজ ২৩৯ প্রার্থীর ভাগ্য নির্ধারণ করবেন। আর আজ যে ২৬টি আসনে ভোট হচ্ছে তার মধ্যে ১৫টিই কাশ্মীরের।
 
মূলত এক দশক পরে জম্মু ও কাশ্মীরে আবারও বিধানসভা ভোট হচ্ছে। এবার জম্মু ও কাশ্মীরে তিন দফায় ভোটগ্রহণ হচ্ছে। ৯০টি বিধানসভা আসনের মধ্যে ১৮ সেপ্টেম্বর প্রথম দফায় ২৪টি আসনে ভোটগ্রহণ হয়। আজ দ্বিতীয় দফায় ২৬ আসনে ভোটগ্রহণ হচ্ছে এবং এরপর আগামী ১ অক্টোবর তৃতীয় তথা শেষ দফায় ৪০ আসনে ভোটগ্রহণ হবে।

কিউএনবি/অনিমা/২৫ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit