শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনাম
প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির ‘আয়োজকরা চায় আমরা বাদ পড়ি’ — ফিফা সভাপতিকে ইঙ্গিত ইরান অধিনায়কের বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী দেশের সব বিভাগে বজ্রবৃষ্টির শঙ্কা যুক্তরাষ্ট্রের ৩১ শহরে ‘রইদ’ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া

সু চিকে ভ্যাটিকানে আশ্রয়ের প্রস্তাব পোপের

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের আটক সাবেক নেতা অং সান সু চিকে ভ্যাটিকান সিটিতে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন পোপ ফ্রান্সিস। মঙ্গলবার ইতালিয় মিডিয়ার উদ্ধৃতি দিয়ে ভ্যাটিকান সিটি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

পোপ চলতি মাসের শুরুতে এশিয়ায় তার সফরকালে রোমান ক্যাথলিক ধর্মীয় দল সোসাইটি অব জেসুস বা জেসুইটসের সাথে বৈঠকে বলেন, ‘আমি অং সান সু চির মুক্তি চেয়েছি এবং রোমে তার ছেলের সাথে দেখা করেছি। আমি ভ্যাটিকানকে আমাদের ভূখণ্ডে তাকে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছি।’ 

ইতালিয় দৈনিক ‘কুরিয়ারে ডেলা সেরা’-তে দেশটির ধর্মযাজক আন্তোনিও স্পাদারো ২ থেকে ১৩ সেপ্টেম্বরের মধ্যে ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর ও সিঙ্গাপুরে অনুষ্ঠিত তার সভাগুলো সম্পর্কিত এক প্রতিবেদন প্রকাশ করেন। প্রতিবেদনে বলা হয়, পোপ বলেছেন, ‘আজ মিয়ানমার পরিস্থিতি নিয়ে আমরা নীরব থাকতে পারি না। আমাদের কিছু করতে হবে।’ 

তিনি বলেন, আপনাদের দেশের ভবিষ্যৎ হবে শান্তিপূর্ণ, যা প্রত্যেকের মর্যাদা ও অধিকার এবং প্রত্যেককে অভিন্ন কল্যাণে অবদান রাখতে সক্ষম করে তোলে এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থার প্রতি শ্রদ্ধার ভিত্তিতে প্রতিষ্ঠিত।

৭৮ বছর বয়সী সু চি বর্তমানে দুর্নীতি ও কোভিড মহামারি বিধিনিষেধ অবমাননার অভিযোগে ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন। ২০১৫ সালে তার দল ‘ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসি’ ২৫ বছরের মধ্যে মিয়ানমারের প্রথম গণতান্ত্রিক নির্বাচনে জয়লাভ করে। ২০২১ সালে সামরিক অভ্যুত্থান ঘটলে তাকে গ্রেফতার করা হয়। স্থানীয় মিডিয়া বলেছে, আটকাবস্থায় তিনি স্বাস্থ্য সমস্যায় ভুগছেন।

১৯৯১ সালের নোবেল শান্তি পুরস্কার বিজয়ী সু চিকে এক সময় মানবাধিকারের আলোকবর্তিকা হিসেবে সমাদৃত হন। কিন্তু তিনি ২০১৭ সালে দেশটির সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গা জনগোষ্ঠির ওপর সেনাবাহিনীর নিপীড়ন থামাতে কোনো পদক্ষেপ গ্রহণ না করায় তার আন্তর্জাতিক সমর্থন হ্রাস পায়।

সূত্র : আরব নিউজ ও এএফপি।

 

 

কিউএনবি/আয়শা/২৪ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit