রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪৩ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

নোয়াখালীতে প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকি

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৮৩ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কোম্পানীগঞ্জে মুঠোফোনে এক প্রধান শিক্ষিকাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রধান শিক্ষিকার নাম উম্মে কুলসুম সাথী (৪৫)। তিনি বসুরহাট পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের বসুরহাট এস.এম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হিসেবে কর্মরত। সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে হত্যার হুমকির ঘটনায় তিনি কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার ২২ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৫টার দিকে সাথীর মুঠোফোন নম্বরে একটি অজ্ঞাত নম্বর থেকে একাধিক ফোন আসে। ফোন রিসিভ করলে শিক্ষিকাকে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করে গালমন্দ করতে থাকে। এরপর তাকে স্কুলে যেতে নিষেধ করে। স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়। পরবর্তীতে সোমবার সকাল সাড়ে ৯টার দিকে একই নম্বর থেকে পুনরায় ফোন দিয়ে স্কুলে গেলে প্রাণে হত্যার হুমকি দেয়।  

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম বলেন, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নেওয়া হয়েছে। অভিযোগের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।  

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit