শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

মালদ্বীপে ৭ হাজারের বেশি বিদেশি নিয়োগকর্তা সাময়িক বরখাস্ত

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭২ Time View

ডেস্ক নিউজ : রোববার (২২ সেপ্টেম্বর) দেশটির মন্ত্রিসভার বৈঠকের পর সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল মজিদ ইব্রাহিম বলেছেন, অভিবাসীদের সঙ্গে অনিয়মে জরিমানা এবং বকেয়া ফি পরিশোধে ব্যর্থতার কারণে ৭ হাজার ৫০১ জন বিদেশি নিয়োগকর্তাকে এক্সপ্যাট সিস্টেম থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন থেকে চাইলেও এই নিয়োগকর্তারা তাদের অধীনে নতুন কর্মী নিয়োগ দিতে পারবেন না। 

এক্সপ্যাট সিস্টেম হলো একটি ডিজিটাল অনলাইন প্লাটফর্ম। এর মাধ্যমে বিভিন্ন দেশ থেকে কর্মী নিয়োগ এবং এই অভিবাসী কর্মীদের ভিসা ফি মালদ্বীপ সরকারের কোষাগারে জমা দেয়া হয়। একইসাথে এই অনলাইন পোর্টালের মাধ্যমে নতুন কর্মী নিয়োগের জন্য কোটারও আবেদন করা হয়।
মালদ্বীপের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, অভিবাসী কর্মী নিয়োগের ফি অবশ্যই এক্সপ্যাট সিস্টেমের মাধ্যমে পরিশোধ করতে বলা হয়েছে। যারা ভিসা ফি বা অনিয়মে জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হবে, তাদেরকে এই সিস্টেমে অ্যাক্সেস করা থেকে বহিষ্কার করা হবে। তবে যারা বহিষ্কার হওয়ার পরে পুনরায় মুলতবি পেমেন্টগুলো নিষ্পত্তি করবে, পুনঃআবেদনে আবারও তাদের এক্সপ্যাট সিস্টেমে অ্যাক্সেস মিলবে।

এর আগে, মালদ্বীপে যারা বিদেশি কর্মী নিয়োগ করে, তাদের ১৬ সেপ্টেম্বর পর্যন্ত সময় বেধে দেয়া হয়েছিল। এ সময়ের মধ্যে বকেয়া পরিশোধে ব্যর্থ হলে তাদের (নিয়োগকর্তাদের) তালিকা প্রকাশ করে, এক্সপ্যাট সিস্টেম থেকে বহিষ্কার করা হবে বলেও একাধিকবার বলা হয়েছে। উল্লেখ্য দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে, মালদ্বীপে ৫০ হাজারের বেশি ব্যক্তি মালিকানা এবং কোম্পানি রয়েছে, যারা বিভিন্ন দেশের শ্রমিক দিয়ে কাজ করান। আর এদের ৯০ শতাংশের বেশি নিয়োগকর্তা ধারাবাহিকভাবে তাদের অভিবাসী কর্মীদের সরকারি কোষাগারে ফি পরিশোধ করেন না।

 
অবৈধ অভিবাসী ও দেশটির নিয়োগকর্তাদের অনিয়মের কারণে মালদ্বীপ সরকার বাংলাদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ করে রেখেছে গত চার মাস। তবুও বলা হয়েছে, দ্রুতই বাংলাদেশিদের জন্য শ্রমবাজার উন্মুক্ত করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit