রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:২৮ অপরাহ্ন

ভারতে পাচারকালে ১০৫০ কেজি ইলিশ জব্দ

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬২ Time View

ডেস্ক নিউজ : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্ত দিয়ে ভারতে পাচারকালে এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে অভিযান চালিয়ে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রাম থেকে একটি পিকআপসহ এই মাছ জব্দ করা হয়।

এসময় সারোয়ার আলম (২৭) নামে একজনকে আটক করে সেনাবাহিনী। সারোয়ার আলম আদ্রা গ্রামের শহীদ ভুঁইয়া ছেলে। জানা যায়, সোমবার বিকেলে উপজেলার বিনাউটি ইউনিয়নের আদ্রা গ্রামের ভেতর দিয়ে একটি পিকআপভ্যানে করে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। এমন গোপন সংবাদে সেখানে অভিযান চালায় সেনাবাহিনীর একটি দল।  

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনী ১২ বীর এর ক্যাপ্টেন সানিউল আলম। তিনি জানান, ইলিশ মাছ পাচারের উদ্দেশ্যে পিকআপভ্যানে করে নিয়ে যাচ্ছে এমন গোপন সংবাদে অভিযান চালিয়ে লোডকৃত পিকআপটি জব্দ করা হয়। পরে পাচারকারীকে খোঁজে বের করে আটক করা হয়।

কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ শাহরিয়ার মুক্তার জানান, অভিযান চালিয়ে এক হাজার ৫০ কেজি ইলিশ মাছ, একটি পিকআপভ্যান জব্দ ও একজনকে আটক করেছে। এ বিষয়ে কসবা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit