রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন

চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে এক কৃষক নিহত

এম এ রহিম, চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

এম এ রহিম, চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শরিফুল ইসলাম (৪৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হাকিমপুর ইউনিয়নের তাহেরপুর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফুল ইসলাম তাহেরপুর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের মাতম বইছে।

নিহতের ভাই তরিকুল ইসলাম বলেন, শরিফুল ইসলাম কৃষি কাজ করতেন। বাড়ীতে জামাই-মেয়েরা বেড়াতে এসেছে। তারা ঘরের ভেতর থাকায় শরিফুল ইসলাম ঘরের বারান্দায় খাটের উপর একটি টেবিল ফ্যান চালিয়ে বসে। ছেড়া-কাটা তারের কারেণ ফ্যানের বডিতে বিদ্যুতায়িত হয়ে যায়। সে ফ্যানে হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় সে ঘরের মেঝেতে পড়ে যায়।

তার স্ত্রী দুলিয়া খাতুনের ডাকচিৎকারে স্থানীয় লোকজন এসে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে আমরা তাদেরকে উদ্ধার করে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগে চিকৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিক এ মর্মান্তিক ঘটনায় এলাকার মানুষের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। চৌগাছা সরকারি মডেল হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত চিকৎসক সোহাগ বলেন, শরিফুল ইসলামকে হাসপাতালে আনার আগেই মারা যায়।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৫:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit