মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ ‘ফাইনালের আগে কী হয়েছিল?’ সন্দেহ আর্জেন্টাইন ফুটবলারের মায়ের মনেও ট্রুম্যান থেকে ট্রাম্প: ইসরাইল লবির চাপে বারবার নতি স্বীকার করেছেন মার্কিন প্রেসিডেন্টরা? পার্বতীপুরের পল্লীতে ৪ শতক বসত ভিটা নিয়ে প্রতিপক্ষের মারপীটে ৩ জন আহত। হার্দিককে ছাড়ার গুঞ্জনে যা বলল মুম্বাই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না: ইরান ‘জেলেনস্কিই ইউক্রেনের সবচেয়ে বড় সমস্যা’ শতভাগ নিষেধাজ্ঞা-প্রতিরোধী রুশ যাত্রীবাহী বিমানের সফল উড্ডয়ন থাড ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়ানোর তোড়জোর বিদ্যুৎ বিপর্যয়ে আবারও অন্ধকারে কিউবা

সাকিবের ইনজুরি নিয়ে যা বলছেন নির্বাচক হান্নান

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : কানপুর টেস্টের আগে সাকিব আল হাসান আলোচনায় ইনজুরি শঙ্কার কারণে। চেন্নাইয়ে বোলিংয়ের সময় ব্যথা অনুভব করছিলেন সাকিব। পরে ব্যাটিংয়ের সময় একই আঙুলে ফের আঘাত পান তিনি। এই মুহূর্তে তিনি বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলামের পর্যবেক্ষণে আছেন। দ্বিতীয় টেস্টের আগে কানপুরে দলের অনুশীলনের পর সাকিবের খেলার ব্যাপারে সিদ্ধান্ত নেবে টিম ম্যানেজমেন্ট।

আজ সোমবার (২৩ সেপ্টেম্বর) চেন্নাইয়ে বাংলাদেশ দলের টিম হোটেলে প্রধান নির্বাচক হান্নান সরকার সাকিবের ইনজুরি নিয়ে বলেন, ‘আমরা জানি যে সাকিবের হাতের ব্যথা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এটা কিন্তু ম্যাচের আগে ছিল না। অনেকেই অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। কিন্তু আমরা ম্যাচের আগে ফিজিওর ১০০ ভাগ ক্লিয়ারেন্স নিয়েই তাঁকে দলে রেখেছি। তখন ১০০ ভাগ ফিটই ছিল। পরের ম্যাচের আগে সময় আছে, আমরা তাঁকে নিয়ে চিন্তা করব।’

সাকিবের চোটের বিস্তারিত ব্যাখ্যা দিতে গিয়ে হান্নান আরও  বলেন, ‘আপনি সরাসরি চোট বলতে পারবেন না। কিছু ছোট ছোট ব্যাপার থাকে, যে আঙুলটায় অসুবিধা হয়েছিল, সেটা ম্যাচের আগে সে ফিল করতে পারেনি। বোলিং করা শুরু করার পর ফিল করেছে। সেই আঙুলে আবার বল লেগেছে। সেদিক থেকে কিছুটা তো ব্যথা রয়েছে।’

কানপুর টেস্টে সাকিবের খেলা না খেলা নির্ভর করছে অনুশীলনের আগে সেরে ওঠার ওপর। তবে বোলিং করতে না পারলে শুধু ব্যাটার হিসেবেও তার খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না বাংলাদেশের নির্বাচক, ‘যেহেতু সেকেন্ড টেস্টের আগে সময় আছে, আমাদেরও দেখার সুযোগ রয়েছে। সাকিব এমন একজন প্লেয়ার, সে যদি খেলতে না পারে, যদি মনে করে বোলিং করতে পারবে না, তাহলে কিন্তু ব্যাটসম্যান হিসেবে খেলতে পারে। আর সে যদি মনে করে বোলিং-ব্যাটিং কিছুই করতে পারবে না, তাহলে সিনারিও ভিন্ন। সময় যেহেতু আছে, পরে আমরা দেখেশুনে জাজমেন্টে যাব।’

এই মুহূর্তে সাকিব ঠিক কতটা ফিট, তা নিয়ে ‘জাজমেন্ট’ করতে চান না হান্নান। কানপুরে অনুশীলনের পরেই যে সিদ্ধান্ত নেয়া হবে তা নিশ্চিত করেন তিনি, ‘আমি পারসেন্টেজের জাজমেন্ট এই মুহূর্তে করব না। গতকাল খেলা শেষ হয়েছে। আজ ডে অফ। আগামীকাল কানপুর যাচ্ছি। তারপর দুটি সেশন থাকবে। সেটা দেখে ওই জাজমেন্টে যাব।

এই দুইটা দিন কিন্তু তাঁকে ফিজিও পুরো পর্যবেক্ষণে রেখেছে। আমরা যখন মাঠে ফিরব, সেখান থেকে ফিজিওর একটা তখন নেব। আজ-কাল পুরোপুরি বিশ্রাম। এখানে বল-ব্যাট ধরার ব্যাপার নেই।’আগামী শুক্রবার (২৭ সেপ্টেম্বর) কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে। চেন্নাই টেস্টে বাংলাদেশকে ২৮০ রানে হারিয়েছে ভারত।

 

 

কিউএনবি/আয়শা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৫০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit