রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ইরানে বড় হামলার শঙ্কা: সর্বোচ্চ সতর্কতায় ইসরায়েল পেরুতে পর্যটকবাহী বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত ফোন করে সৌদির পররাষ্ট্রমন্ত্রীকে সতর্ক করলেন ইরানের আরাঘচি হামলার লক্ষ্যবস্তু হতে পারে পুলিশের গাড়ি, দেশজুড়ে সতর্কতা জারি আলভারেজ অথবা কেউ নয়, অনড় বার্সেলোনা ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী কর্মসূচিতে মাদক কারবারিদের হামলা: আহত ১ ফুটবলে আগ্রহ হারাচ্ছে ব্রাজিলিয়ানরা বার্সেলোনা ছাড়ছেন বিশ্বকাপ ফাইনালে গোল করা তোরেস, ঠিকানা কোথায়? বাংলাদেশে সমকামিতা প্রচার ও প্রসারের পেছনে বামপন্থী দলের অনুসারীদের কে দায়ী করছে আজাদী আন্দোলন! পাহাড়ি সন্ত্রাসীদের চাঁদাবাজি ও পেঁপে বাগান ধ্বংসের প্রতিবাদে রাঙামাটিতে পিসিসিপির মানববন্ধন

বাণিজ্যিক ফ্লাইটে আজ নিউইয়র্কে যাচ্ছেন ড. ইউনূস

Reporter Name
  • Update Time : সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৫ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ড. ইউনূস। নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে যাচ্ছেন তিনি। যা দেশের ইতিহাসে একটা দৃষ্টান্ত বলছেন কূটনীতিকরা।

এর আগে জাতিসংঘ সফরে শুধু সাবেক প্রধানমন্ত্রীর খরচের জন্য বরাদ্দ থাকতো ১২ থেকে ১৫ লাখ টাকা। এর মধ্যে ছিল বিশেষ ফ্লাইটে যাওয়া-আসাসহ থাকা-খাওয়ার খরচ। আর সফরসঙ্গীদের বিশাল বহরের জন্য খরচ হতো প্রায় ২৫ কোটি টাকা। অথচ এতবড় বহরের কাজের হিসাব জানতেন না কেউ।

এতে করে সরকারের বড় অংকের টাকা অপচয় হয়েছে বলে মনে করেন বিশ্লেষকরা। অথচ এ বছর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস যাবেন নিয়মিত ফ্লাইটে, সাথে যাবেন ৫৭ জন।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ২৩ সেপ্টেম্বর নিউইয়র্ক উদ্দেশ্যে রওনা হচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি বাণিজ্যিক ফ্লাইটে নিউইয়র্কে পৌঁছাবেন তিনি। শুরুতে ৭ জনের কথা বলা হলেও তাঁর সফরসঙ্গী হিসেবে থাকবেন ৫৭ জন। যা দেশের ইতিহাসে একট দৃষ্টান্ত বলছেন কূটনীতিকরা।

অথচ শেখ হাসিনার আমলে সফর সঙ্গী হিসেবে অংশ নিতেন দেড় থেকে দুই শতাধিক কর্মকর্তা। যেখানে থাকতেন সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রীর কার্যালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ও ব্যাবসায়ী প্রতিনিধি।

জাতিসংঘের এই সফরে যেতে শেখ হাসিনা চাটার্ড বিমান ভাড়া বাবদ খরচ করতেন প্রায় ২ লাখ টাকায়। নিউইয়র্কে গ্রান্ড হায়াত বা ওয়াল্ডর্ফ অ্যাসটোরিয়া হোটেলে প্রতিদিন থাকা এবং খাওয়া বাবদ খরচ করতেন আনুমানিক ১ লাখ টাকা। আর তার সফরসঙ্গীদের পেছনে খরচসহ জাতিসংঘ সফরের এই খরচ গিয়ে পৌঁছাতো ২০ থেকে ২৫ কোটি টাকায়। যা দেশের জন্য বড় ক্ষতি।

বিশ্লেষকরা বলছেন, এত বড় বহরের বিষয়ে কোন হিসেব পেতো না দেশের জনগণ।

বিশ্লেষকরা বলছেন, বাড়তি অপচয় কমিয়ে পরিবর্তিত পরিস্থিতিতে খ্যাতি সম্পন্ন ব্যক্তি হিসেবে প্রধান উপদেষ্টা ড. ইউনুসের জাতিসংঘ অধিবেশনের এই সফরের ফলে আন্তর্জাতিক মহলের দৃষ্টি যেমন বাংলাদেশের দিকে ঘুরবে, তেমনি অনন্য দৃষ্টান্ত হবে দেশে।

কিউএনবি/অনিমা/২৩ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৩২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit