সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ রিয়াদগামী ফ্লাইট স্থগিতে যাত্রীদের ভোগান্তি কমাতে বিমানমন্ত্রীর নির্দেশ সিনেমা হলের আধুনিকায়ন ও দর্শক ফিরিয়ে আনতে উদ্যোগ নেবে সরকার সিনেমা না দেখে শুধু শব্দ শুনলেও কি গুনাহ হবে? ইসলাম কী বলে বনির সঙ্গে বিচ্ছেদের গুঞ্জন নিয়ে যা বললেন কৌশানি মন ভেঙেছিল ‘কেঁদেছিলাম হয়তো’ অভিনেত্রী দুর্গাপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ ফেয়ারডিল উদ্ধার দুর্গাপুরে শারদীয় পুজাকে নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা এনসিটির ইজারা বাতিলের দাবিতে চট্টগ্রাম বন্দরে গণঅনশন

চমক নিয়ে ওটিটিতে আসছেন করণ জোহর!

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৯ Time View

বিনোদন ডেস্ক : বলিউডের খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক করণ জোহর এবার ওটিটির দুনিয়ায় পা রাখতে চলেছেন। দীর্ঘ দু’দশকেরও বেশি সময় ধরে চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িয়ে রয়েছেন এই পরিচালক। সময়ের দাবি মেনে এবার ওটিটি প্ল্যাটফর্মে পা রাখতে চলেছেন তিনি। জানা গেছে, সব ঠিক থাকলে ২০২৫ সালের প্রথম দিকেই শুরু হয়ে যাবে নতুন কাজ।

‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘কাভি খুশি কাভি গাম’, ‘কাভি আলবিদা না কেহনা’ বা ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর মত বলিউডের রোমান্টিক ছবি তৈরি হয়েছে তারই হাতে। এবার ওটিটিতে কাজ করবেন করণ।

ভারতীয় গণমাধ্যমের খবর, নেটফ্লিক্সের জন্য একটি ওয়েব সিরিজ তৈরি করতে চলেছেন করণ জোহর। যদিও এখনও ওই সিরিজের নাম ঠিক হয়নি। তবে, পরিচালকের অন্যতম পছন্দের কাজ হতে চলেছে এটি। শুধু তাই নয়, বহু তারকা থাকছেন এই সিরিজে। একাধিক নামী অভিনেত্রীদেরও থাকার কথা রয়েছে সিরিজটিতে।

 

ওয়েব সিরিজটির চিত্রনাট্যও ইতোমধ্যে ঠিক হয়েছে বলে খবর। নতুন প্ল্যাটফর্মে কাজ করার জন্য মুখিয়ে রয়েছেন করণ।

সূত্রের খবর, চরিত্র অনুযায়ী অভিনেতা বাছাইয়ের কাজ শুরু হচ্ছে শীঘ্রই। ২০২৫ সালে শুরু হবে ওয়েব সিরিজটির শ্যুটিং। সে বছরের পুরো সময়টিই নাকি চলবে কাজ। সিরিজটি দেখানো শুরু হবে ২০২৬ সাল থেকে।

তবে শুধু এই ওয়েব সিরিজই নয়। এর কাজ শেষ হলেই করণ জোহর ফিরবেন বড় পর্দায়। তবে সেটি নাকি হবে একটি অ্যাকশন ছবি।

 

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit