মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

কিস্তির টাকা পরিশোধ করে গাভি ফেরত পেলেন কৃষক

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ১১২ Time View

ডেস্ক নিউজ : ভোলার চরফ্যাশনে কিস্তির টাকা পরিশোধ করার পর গাভি ফেরত পেয়েছেন এক কৃষক। কিস্তির টাকা দিতে না পারায় শনিবার হতদরিদ্র ওই কৃষকের ৪ মাসের বাছুর রেখে গাভিটি নিয়ে যায় একটি সংস্থা।

দক্ষিণ আইচায় অবস্থিত ওই সংস্থার ম্যানেজার গতকাল ৯টায় কিস্তির ৫ হাজার টাকা পেয়ে মুচলেকায় স্বাক্ষর নিয়ে গাভিটি ছেড়ে দেয়।

ভুক্তভোগী কুলসুম বেগম জানান, ওই সংস্থা থেকে ৭০ হাজার টাকা লোন নিয়ে ১৩ কিস্তি পরিশোধ করার পর ২ কিস্তি দিতে না পারায় সংস্থার মাঠকর্মী হাসিনা বেগম ৪ মাসের দুধের বাছুর রেখে গাভিটি নিয়ে যায়।

ম্যানেজার শামীম বলেন, কিস্তির টাকা পরিশোধ না করায় কর্মীরা গাভি নিয়ে যায়। কিস্তির টাকা প্রাপ্তির পর গাভিটি ছেড়ে দেয়।

সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ সালেক মুহীদ বলেন, মিডিয়ায় প্রকাশের পরে ম্যানেজারকে ফোনে বলার পরে কৃষকের গাভি ছেড়ে দেয়।

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৫২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit