বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

অধীর অধ্যায় শেষ, পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের নতুন সভাপতি শুভঙ্কর

Reporter Name
  • Update Time : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬১ Time View

ডেস্ক নিউজি :  পশ্চিমবঙ্গ রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে অধীর চৌধুরীকে সরিয়ে দেওয়া হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন আরেক কংগ্রেস নেতা শুভংকর সরকার।

গতকাল শনিবার গভীর রাতে চিঠি দিয়ে অধীর চৌধুরীকে রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় জাতীয় কংগ্রেস। চিঠিটি দিয়েছেন জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল।

লোকসভার সাবেক সদস্য অধীর চৌধুরী পশ্চিমবঙ্গের একজন ঝানু রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত। রাজ্য কংগ্রেসের সভাপতি সোমেন মিত্রর মৃত্যুর পর ২০২০ সালে তার স্থলাভিষিক্ত হয়েছিলেন অধীর চৌধুরী। তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জির কট্টর সমালোচক।

জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গড়া বিজেপিবিরোধী ‘ইন্ডিয়া’ জোটের শরিক তৃণমূল। জোটসঙ্গী হওয়া সত্ত্বেও মমতাকে মেনে নিতে পারেননি অধীর চৌধুরী; বরং তিনি মমতার কড়া সমালোচনা করে আসছিলেন।

রাজ্যের রাজনৈতিক মহলের ধারণা, অধীর চৌধুরীর এ অবস্থান মেনে নিতে পারেনি জাতীয় কংগ্রেস। তাই তাকে রাজ্য কংগ্রেসের সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হলো।

সূত্র : জি নিউজ, আনন্দবাজার পত্রিকা

কিউএনবি/অনিমা/২২ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit