শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা নেত্রকোনায় স্ত্রীকে হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড জিম্বাবুয়েকে বিদায় করে সেমির আশা টিকে রাখল ভারত ফেব্রুয়ারির ২৫ দিনে রেমিট্যান্স এসেছে ২.৭৯ বিলিয়ন ডলার ক্যারিবিয়ানদের উড়িয়ে কী বললেন প্রোটিয়া অধিনায়ক? গণভোট: প্রায় ১১ লাখ ভোট কমিয়ে সংশোধনী গেজেট প্রকাশ ইসির রাঙামাটি শহরে আবারো ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার পলাশপুর জোনের উদ্যােগে ইফতার সামগ্রী ও  বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান।  মাটিরাঙ্গায় ৩০টি এতিমখানায় ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের উদ্যােগে ইফতার সামগ্রী বিতরণ। ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মাদকসহ মোটরসাইকেল আটক 

সাকিব-কোহলির খুনসুটি নিয়ে যা বললেন মালিঙ্গা

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৮ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ও ভারতের মধ্যকার চেন্নাই টেস্ট চলাকালে হঠাৎ আলোচনায় সাবেক লংকান পেসার লাসিথ মালিঙ্গা! ভারতের দ্বিতীয় ইনিংস চলাকালে সাকিব আল হাসানের বোলিং দেখে মালিঙ্গার কথা মনে পড়ে বিরাট কোহলির। এবার তাকে নিয়ে সাকিব-কোহলির খুনসুটির ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন এই লংকান পেসার।

সামাজিক মাধ্যমে এ ঘটনার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেখানে সাকিবের উদ্দেশে কোহলিকে একাধিকবার ‘মালিঙ্গা’ বলতে শোনা গেছে। ভারতীয় সংবাদমাধ্যম আজকাল-এর প্রতিবেদনে বলা হয়, কোহলি শুরুতে সাকিবকে ‘তুমি আমার মাল্লি’ বলে সম্বোধন করেন। সাকিব সম্ভবত কথাটি প্রথমে বুঝতে পারেননি। কৌতূহলের দৃষ্টিতে তাকালে কোহলি তখন মালিঙ্গার প্রসঙ্গ টানেন।

সামাজিক মাধ্যম এক্স-এ সে ঘটনার একটি ভিডিও রিপোস্ট করে মালিঙ্গা লিখেছেন, ‘নিয়ামাই মাল্লি’। সিংহলিজ ভাষায় ‘নিয়ামাই’ বলতে বোঝানো হয় ‘চমৎকার’, বা ‘দারুণ’। আর ‘মাল্লি’ বলতে বোঝানো হয় ‘ভাই’। বোঝাই যাচ্ছে, ইয়র্কার নিয়ে কোহলি-সাকিবের রসিকতায় আনন্দ পেয়েছেন মালিঙ্গা।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit