শনিবার, ১৬ মে ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
শিরোনাম
ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০ শহীদদের স্বপ্ন বাস্তবায়নে সবাইকে দেশ গঠনে হাত দিতে হবে : প্রধানমন্ত্রী ৬ লাখে বিক্রি হলো ‘নেতানিয়াহু’, সাড়ে তিনে ‘ডোনাল্ড ট্রাম্প’

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান এখন মুশফিকের

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫১ Time View

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্ট শুরুর আগে তামিম ইকবালের চেয়ে ৮ রান পিছিয়ে ছিলেন মুশফিকুর রহিম। তিন ফরম্যাট মিলিয়ে দেশের জার্সিতে সর্বোচ্চ রানের মালিক হতে হলে আর ৯ রানের প্রয়োজন ছিল। তবে প্রথম ইনিংসে ৮ রানে আউট হলে তামিমের পাশে বসার সুযোগ পান তামিম। তাকে ছাড়িয়ে যেতে অপেক্ষা করতে হয়েছে দ্বিতীয় ইনিংস পর্যন্ত।

এ যাত্রায় মুশফিক আউট হয়েছেন ১৩ রানে। দুই ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও দ্বিতীয় ইনিংসে তামিমের দেশের জার্সিতে সর্বোচ্চ ১৫, ১৯২ রানের মাইলফলক ছাপিয়ে শীর্ষে আরোহণ করেছেন মুশফিক। দেশের অভিজ্ঞ এই ব্যাটার এখন পর্যন্ত ৯১ টেস্টে করেছেন ৫ হাজার ৯১৩ রান। ২৭১ ওয়ানডে ম্যাচ খেলে করেছেন ৭ হাজার ৭৯২ রান। আর টি-টোয়েন্টি থেকে অবসরের আগে ১০২ ম্যাচে করেছিলেন ১ হাজার ৫০০ রান। সবমিলিয়ে মুশফিকের রান ১৫ হাজার ২০৫। দুইয়ে থাকা তামিম ইকবালের রান ১৫ হাজার ১৯২।

বাংলাদেশের হয়ে রানের হিসাবে ১৫ হাজারি ক্লাবে নাম উঠেছে শুধু মুশফিক এবং তামিমের। তিনে থাকা সাকিব আল হাসানের রান ১৪ হাজার ৬৯৬। ৪র্থ স্থানে থাকা মাহমুদউল্লাহ রিয়াদের রান ১০ হাজার ৬৯৪। ১০ হাজার রান আর কেউ করতে পারেননি। চার সিনিয়রের পর এই তালিকায় আছেন লিটন দাস। দেশের হয়ে ২৪৪ ম্যাচ খেলে ফেলা লিটনের রান ৭ হাজার ১৮৩।

 

 

কিউএনবি/আয়শা/২১ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit