শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
শিরোনাম

মিরপুরে ৩০০ অটোরিকশা ডাম্পিং ও ব্যাটারি জব্দ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

ডেস্ক নিউজ : ঢাকার সড়কগুলোতে ব্যাটারিচালিত অটোরিকশা এক আতঙ্কের নাম। দ্রুত গতির এই বাহনটির কারণে প্রতিনিয়তই রাজধানীর বিভিন্ন সড়কে ঘটছে নানা দুর্ঘটনা। এটি সড়কে যেমন বিশৃঙ্খলা বাড়িয়ে চলছে তেমনি যানজটের ভোগান্তিও বাড়াচ্ছে অনেক বেশি।

প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা জ্যামে নাকাল হচ্ছেন নগরবাসী। সম্প্রতি ঢাকা শহরের মূল সড়ক থেকে ব্যাটারিচালিত অটোরিকশা উচ্ছেদে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

এর অংশ হিসেবে ডিএমপির মিরপুর বিভাগ এলাকায় তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পুলিশ। ৩০০ ব্যাটারিচালিত অটোরিকশাকে ডাম্পিং ও ব্যাটারি জব্দ করা হয়েছে।

গতকাল শুক্রবার ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক মিরপুর বিভাগ অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে।

শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মিরপুরের ১৬টি পয়েন্টে চেকপোস্টের মাধ্যমে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে তিন শতাধিক অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে ডাম্পিং ও ব্যাটারি জব্দসহ আইনগত ব্যবস্থা নেওয়া হয়। 

এ অভিযান মিরপুর ট্রাফিক বিভাগে অব্যাহত থাকবে বলে জানা গেছে।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit