বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

গাজীপুরে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, মহাসড়ক অবরোধ

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫২ Time View

ডেস্ক নিউজ : বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে টিএনজেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বিক্ষোভ করেছে। এসময়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান করে প্রায় এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে তারা।

শনিবার সকালে মালেকের বাড়ি এলাকায় এই ঘটনা ঘটে।

শিল্প পুলিশ জানায়, গাজীপুর মালেকেরবাড়ি এলাকায় টিএনজেড নামের একটি পোশাক তৈরি কারখানার শ্রমিকরা বকেয়া বেতন-ভাতার দাবিতে সকালে কাজে যোগ না দিয়ে কারখানার সামনে অবস্থান করতে থাকে। এক পর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবরোধ সৃষ্টি করে। এতে মহাসড়কে উভয় দিকে যান বহন চলাচল বন্ধ হয়ে যায়। 

খবর পেয়ে গাজীপুর শিল্প পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে সকাল সাড়ে ১০টার দিকে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়। 

কারখানার শ্রমিকরা মহাসড়ক থেকে সরে গেলে সাড়ে ১০টার পর থেকে যানবাহন চলাচল শুরু হয়।

কিউএনবি/অনিমা/২১ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit