সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

বন্যার পানিতে প্রাণ গেল ইলেকট্রিক মিস্ত্রির

গিয়াস উদ্দিন রনি,নোয়াখালী প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৬ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বস্যার পানি সরাতে গিয়ে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ থানার (ওসি) মো.আনোয়ারুল ইসলাম। এর আগে, গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার গাবুয়া বাজারে এই ঘটনা ঘটে।নিহত মো.শাহাব উদ্দিন(৩৫) উপজেলার অনন্তপুর গ্রামের শফি উল্যাহ চৌকিদার বাড়ির মৃত রুহল আমিনের ছেলে। সে পেশায় একজন ইলেকট্রিক ও প্লাম্বার মিস্ত্রি ছিল।  স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার একলাশপুর ইউনিয়নের গাবুয়া বাজারের একটি তিনতলা ভবনের নিচ তলায় বন্যার সময় পানি জমে যায়। এরপর সেখানে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। বুধবার সন্ধ্যার দিকে সেচ দিয়ে ওই পানি সরাতে উপর থেকে বিদ্যুতের সংযোগ দিয়ে মেশিন চালু করতে সুইচ দিতে গেলে ইলেকট্রিক মিস্ত্রি শাহাব উদ্দিন বিদ্যুৎপৃষ্টে গুরুত্বর আহত হয়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।ওসি মো.আনোয়ারুল ইসলাম আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেয়। এরপর মরদেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ সেপ্টেম্বর ২০২৪,/সকাল ১০:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit