শনিবার, ২৭ জুন ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
শিরোনাম
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা : প্রাণহানির সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি পাঁচ লাখ ‘ড্রোন যোদ্ধা’ তৈরি করবে দক্ষিণ কোরিয়া চুক্তির পরও হরমুজে ড্রোন হামলাকে ‘কাণ্ডজ্ঞানহীন’ বললেন ট্রাম্প হরমুজে জাহাজে হামলার জেরে ইরানে মার্কিন হামলা ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৯২০ ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে নিখোঁজ ৫০ হাজারেরও বেশি বাণিজ্যিক এলপিজির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল ভারত যুদ্ধের নতুন কৌশল, ৫ লাখ সেনার হাতে ড্রোন তুলে দিচ্ছে দক্ষিণ কোরিয়া বেইজিংয়ের সর্বোচ্চ ভবনে ধাক্কা খেয়ে উড়োজাহাজ বিধ্বস্ত ন্যাটোর ঐক্য পরীক্ষায় ইউরোপের কয়েকটি দেশে রাশিয়ার ‘হাইব্রিড হামলার’ আশঙ্কা

পাকিস্তানে ভালো খেললেও সেটা এখন অতীত: শান্ত

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৫ Time View

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানে সিরিজে এমন কিছুই যে করে দেখিয়েছে বাংলাদেশ দল। যার রেশ রয়েছে এখনো। ইতিমধ্যেই ভারতের বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে সেখানে অবস্থান করছে নাজমুল হোসেন শান্তর দল। বৃহস্পতিবার থেকে শুরু হবে চেন্নাই টেস্ট। তবে এর আগের দিনও এলো পাকিস্তান সফরে শান্ত-সাকিবদের সেই সাফল্যের গল্প। তবে সেটাকে এখন স্রেফ অতীতই মানছেন বাংলাদেশ অধিনায়ক। এবং সেটি ভুলে এখন ভারত সিরিজের প্রক্রিয়া নিয়ে ভাবতে চান শান্ত। 

আগামীকাল (বৃহস্পতিবার) চিপক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনের খেলায় নামবে দল দুটি। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়। টেস্টের আগের দিনে সংবাদ সম্মেলনে এই সফরে নিজেদের পরিকল্পনা নিয়ে অনেক কিছুই জানালেন। এর মধ্যে পাকিস্তান সিরিজকে অতীত আখ্যা দিয়ে এখন তাদের চিন্তায় স্রেফ আসন্ন সিরিজগুলো। শান্ত বলেন, পাকিস্তানে আমরা ভালো খেলেছি, তবে এটা এখন অতীত। আত্মবিশ্বাস নেওয়া যেতে পারে। এই সিরিজেও ভালো করার বিশ্বাস আছে ড্রেসিংরুমে।

এদিকে টেস্টের শুরু থেকেই ফলাফল নিয়ে ভাবতে চান না শান্ত। সেটি ভাববেন শেষ দিনের শেষ সেশনে  গিয়ে। ‘কঠিন প্রতিপক্ষ, এটা আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রতিপক্ষ নিয়ে না ভেবে নিজেদের শক্তিমত্তা নিয়ে ভাবা জরুরি। আমি বিশ্বাস করি, এখানে ভালো ক্রিকেট খেলার সামর্থ্য এই দলের আছে। পাঁচ দিনের ম্যাচ, পাঁচটা দিনই কীভাবে ভালো খেলা যায়। লক্ষ্য একটাই, প্রতিটি ম্যাচই জিতব। প্রতিটি আন্তর্জাতিক দলই জেতার জন্য খেলে। আমরাও জেতার জন্য খেলব, আর এজন্য যা করা প্রয়োজন করব। পঞ্চম দিনের শেষ সেশনে গিয়ে ফলাফল নিয়ে চিন্তা, এর আগপর্যন্ত আমরা চেষ্টা করব শক্তি অনুযায়ী খেলার।’

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/রাত ১০:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit