মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

অবিশ্বাস্য পারফরম্যান্সে বিশ্বসেরা অলরাউন্ডার লিভিংস্টোন

Reporter Name
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৮ Time View

স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দারুণ পারফরম্যান্সের পুরস্কার হাতেনাতেই পেলেন ইংলিশ তারকা লিয়াম লিভিংস্টোন। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচে বল হাতে ৫ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৮৭ ও ৩৭ রানের ইনিংস খেলে সিরিজ সেরার পুরস্কার জিতেন লিভিংস্টোন। 

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের সর্বশেষ টি-টোয়েন্টির হালনাগাদে সবাইকে অবাক করে বিশ্বসেরা অলরাউন্ডারের খেতাব নিজের করে নিলেন ৩১ বছর বয়সি এই তারকা পেস বোলিং অলরাউন্ডার। লিভিংস্টোন শীর্ষে উঠে যাওয়ায় দুইয়ে নেমে গেছেন অস্ট্রেলিয়ান তারকা মার্কাস স্টয়নিস। টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে সাকিবকে পেছনে ফেলেছেন জিম্বাবুয়ের তারকা ক্রিকেটার সিকান্দার রাজা।

টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে অস্ট্রেলিয়ার ট্র্যাভিস হেড শীর্ষস্থান ধরে রেখেছেন, পাকিস্তানের বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান ৫ম ও ৬ষ্ঠ স্থানেই আছেন। অস্ট্রেলিয়ার জশ ইঞ্জিলস ১৩ ধাপ এগিয়ে শীর্ষ দশে জায়গা করে নিয়েছেন। বোলারদের র‌্যাংকিংয়ে ইংল্যান্ডের আদিল রশিদ শীর্ষেই আছেন। পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি ১৩তম স্থানে রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit