স্পোর্টস ডেস্ক : দ্বিপাক্ষিক সিরিজ খেলতে ভারত সফরে রয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। সবকিছু ঠিক থাকলে আগামীকাল বৃহস্পতিবার চেন্নাইয়ে ভারতের বিপক্ষে শুরু হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। এরপর শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
তাছাড়া এ মাসের শুরুতেই পাকিস্তানকে তাদের ঘরের মাঠে দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়েছে টাইগাররা। যে কারণে বাংলাদেশ দলকে নিয়ে কিছুটা হলেও শঙ্কিত ভারত।
চেন্নাই টেস্ট শুরুর আগে বুধবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে ভারতের প্রতিনিধি হিসেবে কথা বলেন দলটির প্রধান কোচ ও সাবেক অধিনায়ক গৌতম গম্ভীর। তিনি পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ দলের ঐতিহাসিক সিরিজ জয়ে টাইগারদের ভূয়সী প্রশংসা করেছেন।
ভারতের বিশ্বকাপজয়ী দলের সাবেক তারকা ওপেনার গৌতম গম্ভীর বলেছেন, ‘পাকিস্তানে তারা (টাইগাররা) যেটা করেছে তাতে বাংলাদেশ দলকে অভিনন্দন জানাচ্ছি।’
কিউএনবি/আয়শা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:০৫