শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনাম
প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু ‘মোদি এইমাত্র জরুরি অবস্থাকে আনুষ্ঠানিক করে ফেলেছেন’ গণতন্ত্রের কণ্ঠরোধ করছে মোদি সরকার: খাড়গে আজকের স্বর্ণের দাম: ১০ অক্টোবর ২০২৬ ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে দেখা গেল যত কীর্তি কক্সবাজার থেকে ঢাকাগামী বিমানের চাকায় ত্রুটি, শাহজালালে জরুরি অবতরণ ভোটারের হাতের কালি শুকানোর আগেই ফ্যামিলি কার্ড বাস্তবায়ন করা হয়েছে: শামা ওবায়েদ রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে নিয়ে মিথ্যাচারের অভিযোগ বিজেপির

দুর্গাপুরে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির মানববন্ধন

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৬ Time View

তোবারক হোসেন খোকন,দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : ঢাকায় সেসিপ প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীদের দ্বারা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের লাঞ্ছনার প্রতিবাদে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে দুর্গাপুরে অবস্থিত দুইটি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে নেত্রকোনার দুর্গাপুর প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘন্টাব্যাপি মানববন্ধনে বক্তারা বলেন, ঢাকায় শিক্ষা ভবনের সামনে ৩৫তম থেকে ৪১তম বিসিএসে নন-ক্যাডারে সরকারি বিদ্যালয়ে নিয়োগ পাওয়া ২০/২৫ জন সহকারী শিক্ষকদের ওপর হামলা চালান সেসিপ প্রকল্পের কর্মকর্তা ও কর্মচারীরা। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় এনে চাকরি বিধি অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। এছাড়া সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইম স্কেল, সিলেকশন গ্রেড ও পদোন্নতি বঞ্চিতদের পদোন্নতি, আলাদা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, দ্রুত উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার পদে পদায়ন করার জন্য জোর দাবি জানানো হয়।

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক অপর্না রানী সরকার, সালাউদ্দিন কাদের, সহকারি শিক্ষক জাহাঙ্গীর আলম রিপন, বিল্লাল হোসেন প্রমুখ।

কিউএনবি/অনিমা/১৮ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৩:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit