শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন

অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে: খন্দকার মোশাররফ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৬৭ Time View

ডেস্ক নিউজ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে বলেছেন, আপনারা নানা সংস্কারের কথা বলছেন। কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট সবচেয়ে বেশি প্রয়োজন। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করতে চাই, অবিলম্বে ভোটের ব্যবস্থা করতে হবে। জনগণ ভোট দিয়ে তাদের প্রতিনিধি সংসদে পাঠাবে।

বিএনপির এই নেতা বলেন, এত বড় একটি পরিবর্তনের পর স্বৈরাচার সরকার যেসব অন্যায়, অত্যাচার, দুর্নীতি করেছে তার বিচার অবিলম্বে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন সব সেক্টর ধ্বংস করে গেছে শেখ হাসিনা। অনতিবিলম্বে সব সেক্টরে সংস্কার করতে হবে; যাতে মানুষ নিরাপদে থাকতে পারে, নিজের ভোট দিতে পারে সেই ব্যবস্থা করতে হবে। 

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি ১৬ বছর আন্দোলন করে এখন বিজয়ের দ্বারপ্রান্তে। আমাদের সাবধান সতর্ক থাকতে হবে। আমাদের বিজয় এখনো হয়নি। বিজয় ছিনিয়ে নিতে হবে।

 

 

কিউএনবি/আয়শা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit