রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম
নোয়াখালীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ৫ লাখ টাকা লুট মাটিরাঙ্গায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্টিত। দেবীগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা নওগাঁর মহাদেবপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভা ও শিক্ষক সমাবেশ নোয়াখালীতে চিকিৎসকের অবহেলায় মা-নবজাতকের মৃত্যু, সর্বোচ্চ শাস্তির দাবি খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আশুলিয়ায় দোয়া ও মিলাদ বোচাগঞ্জের জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন নওগাঁয় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন॥

মেঘনায় নিখোঁজ দুই ভাইয়ের মরদেহ উদ্ধার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে নিখোঁজের চার দিন পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।নিহতরা হলেন, উপজেলার জাহাজমারা ইউনিয়নের নতুন সূখচর গ্রামের আবু তাহেরের ছেলে মো.হকসাব (৩৪) ও তার ভাই মো.এরশাদ (৩৬)। তারা পেশায় জেলে ছিল।মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ও দুপুরের দিকে উপজেলার নিমতলী এলাকার মেঘনা নদী থেকে তাদের মরদেহ গুলো উদ্ধার করা হয়।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিখোঁজ জেলেদের সন্ধানে স্থানীয় জেলেরা ট্রলার নিয়ে নদীতে টহল দেওয়ার সময় ভাসমান অবস্থায় হকসাবের মরদেহটি দেখতে পায়। পরে উদ্ধার করে আমতলী ঘাটে নিয়ে আসে। গত শুক্রবার ঝড়ের কবলে পড়ে রহিম মাঝির ট্রলারটি সাগরে ডুবে যায়। এতে নিহত হকসাব সহ ১৬ মাঝি মাল্লার সবাই নিখোঁজ ছিল। একই দিন দুপুরের স্থানীয়রা তার ভাই মো.এরশাদের মরদেহ উদ্ধার করে। এদিকে গত রোববার সকালে স্থানীয় জেলেরা ১০ জনকে জীবিত উদ্ধার করে। এরআগে, অন্য একটি ট্রলার আরো দুই জনকে জীবিত উদ্ধার করে। রহিম মাঝির ট্রলারের এখনো দুইজন নিখোঁজ রয়েছে।হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন চাকমা বলেন, বেরী আবহাওয়ার কবলে পড়ে মেঘনা নদীতে নিখোঁজের পর দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ দাফন সম্পন্ন করা হয়েছে। আরেক ভাইয়ের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। 
 

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit