শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপি নেতা-কর্মীরা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে আজ দুপুরে বিএনপির গণসমাবেশ। এ উপলক্ষে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলটির নেতা-কর্মীরা।

মঙ্গলবার দুপুর আড়াইটায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত থাকবেন তিনি। 

বেলা আড়াইটায় কর্মসূচি শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার আগে থেকেই ছোট ছোট মিছিল নিয়ে সমাবেশ অস্থলে পৌঁছাতে দেখা যায় দলটির নেতা-কর্মীরা।

দলীয় পতাকা ও জাতীয় পতাকা, ব্যানার, ফেস্টুন নিয়ে রাজধানীর বিভিন্ন ইউনিটি থেকে ছোট ছোট মিছিলে এসেছেন তারা। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠছে নয়াপল্টন। সমাবেশকে কেন্দ্র করে কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে।

সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঞ্চালনায় থাকবেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু। এছাড়াও বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ ও সিনিয়র নেতৃবৃন্দ গণসমাবেশে বক্তব্য রাখবেন।

কিউএনবি/অনিমা/১৭ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit