মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
বিশ্বকাপে ম্যাচসেরা হলে কি কোনো অর্থ পান ফুটবলাররা? সম্পদ ও সৌন্দর্যের মোহে ইসলামের সংযমনীতি আল্লাহর অস্তিত্বের সহজাত প্রমাণ মানবীয় ‘ফিতরাত’ বাংলাদেশের আর্থ অবজারভেশন স্যাটেলাইট কর্মসূচিতে সহযোগিতায় আগ্রহী ফ্রান্স মেসির চেয়ে রোনালদোকে এগিয়ে রাখলেন ‘পাতানো বিশ্বকাপ’ বলা মিসরীয় সেই ফুটবলার রাঙামাটির বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে, দ্রুত পুনর্বাসনের আশ্বাস প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের বৃষ্টি কমলেও কাটেনি দুর্ভোগ: রাঙামাটিতে ৫০ আশ্রয়কেন্দ্রে এখনো ৩,৬৩৭ মানুষ, ক্ষয়ক্ষতির চিত্র স্পষ্ট ফুলবাড়ীতে সিসিডিবির জেন্ডার ডায়ালগ ও পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত॥ টানা বর্ষণে ঘরহারা বৃদ্ধের পাশে সেনাবাহিনী, নতুন ঘর নির্মাণের মানবিক উদ্যোগ। আবেগঘন বার্তায় যা বললেন হালান্ড

আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের তথ্য জানাতে জাতিসংঘের আহ্বান

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯৭ Time View

ডেস্ক নিউজ : জাতিসংঘের ফ্যাক্ট-ফাইন্ডিং দল সাম্প্রতিক ছাত্র-জনতার আন্দোলনে মানবাধিকার লঙ্ঘনের অপ্রকাশিত তথ্য জমা দেওয়ার আহ্বান জানিয়েছে। সোমবার (১৬ সেপ্টেম্বর) ঢাকার জাতিসংঘ তথ্য কেন্দ্র এক বিবৃতিতে এ আহ্বান জানায়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে জাতিসংঘের মানবাধিকার অফিস ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলা বিক্ষোভের প্রেক্ষাপটে মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো নিয়ে একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করছে।

এই ফ্যাক্ট-ফাইন্ডিং দলটি সত্য উদঘাটন, দায়দায়িত্ব নিরূপণ, মানবাধিকার লঙ্ঘনের কারণ বিশ্লেষণ এবং সুনির্দিষ্ট সুপারিশ তৈরির জন্য দায়িত্বপ্রাপ্ত। বিশেষত, অতীতের লঙ্ঘন প্রতিরোধের জন্য বাংলাদেশকে কী পদক্ষেপ নেওয়া উচিত, সে বিষয়েও তারা সুপারিশ করবে।

তদন্তের অংশ হিসেবে, দলটি বিক্ষোভের সময় ঘটে যাওয়া মানবাধিকার লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার সম্পর্কিত তথ্য সংগ্রহের জন্য ব্যক্তি, গোষ্ঠী এবং সংস্থার কাছে সহযোগিতার আহ্বান জানিয়েছে। তারা বিশেষ করে সেই তথ্যের খোঁজ করছে, যা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয়নি বা জনসম্মুখে প্রকাশ পায়নি। তথ্য জমা দিতে ইচ্ছুক ব্যক্তিরা OHCHR-FFTB-Submissions@un.org ইমেইলে যোগাযোগ করতে পারবেন।

তদন্ত দলটি ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, চিকিৎসা পেশাজীবী এবং প্রত্যক্ষদর্শীদের সাক্ষাৎকার নেবে। তবে এই তদন্ত একটি অপরাধ বা আইনি অনুসন্ধান নয়, এটি জাতীয় ফৌজদারি বিচার প্রক্রিয়া থেকে সম্পূর্ণ স্বাধীনভাবে পরিচালিত হবে।

তদন্ত প্রক্রিয়াটি গোপনীয়তার সঙ্গে পরিচালিত হবে এবং তদন্ত চলাকালীন দলটির সদস্যরা গণমাধ্যমে কোনো সাক্ষাৎকার দেবেন না। তদন্ত শেষে জাতিসংঘের মানবাধিকার অফিস একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করবে, যেখানে মূল ফলাফল, উপসংহার এবং সুপারিশ থাকবে।

কিউএনবি/অনিমা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit