শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
হ্যালান্ড-চের্কির জোড়া গোলে প্যালেসের মাঠে ম্যানসিটির দাপুটে জয় শিল্পকলায় শেষ হলো দুই দিনব্যাপী নজরুল অনুষ্ঠানমালা নেপালের বন্যায় ২৫০ মাইল দূরেও মিলছে লাশ, মর্গেও জায়গা নেই ইউক্রেনে পরমাণু অস্ত্র ব্যবহারের কথা ভাবছেন পুতিন: রিপোর্ট লিবিয়ার রাজনৈতিক বিভাজনের অবসানে কাতারের প্রতিশ্রুতি এই প্রথম ইউপি নির্বাচনে অংশ নিতে যাচ্ছে ব্যারিস্টার পদধারী  বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ ৩৩৮ এজেন্সির ফ্যাসিবাদী সরকারের জ্বালানি নীতির কারণেই বর্তমান সংকট: পরিকল্পনা প্রতিমন্ত্রী সিমনের পরীক্ষা নিয়ে রাফিনিয়া-লোপেজের গোলে জিতল বার্সেলোনা প্রতিভা থাকলেই হবে না, বিশ্বকাপ খেলতে রোহিতকে যা করতে হবে

এমবাপ্পের সঙ্গে খেলা নরকযন্ত্রণার মতো, ভিনিসিউসদের নেইমার

Reporter Name
  • Update Time : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৭৯ Time View

স্পোর্টস ডেস্ক : গত বছর পিএসজি ছেড়ে সৌদি ক্লাব আল হিলালে নাম লেখান নেইমার। ২০১৭ সালে বার্সেলোনা থেকে রেকর্ড দামে দলবদল করা ব্রাজিলিয়ান তারকার সঙ্গে শেষদিকে ফরাসি ক্লাবটির সম্পর্কে চরম অবনতি হয়। ধারণা করা হয়, প্রভাব ছিল শেষ কয়েক বছর ‘সর্বেসর্বা’ বনে যাওয়া এমবাপ্পেরও। এমনকি কিংবদন্তি লিওনেল মেসির সঙ্গেও তিক্ততা দেখা এমবাপ্পের।

২০২২ সালে পিএসজির ওপর বড় বড় শর্ত আরোপ করে চুক্তি নবায়ন করা এমবাপ্পে এখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড়। গত জুনে ফ্রি ট্রান্সফারে দলবদল করেছেন তিনি। রিয়াল মাদ্রিদেই খেলেন নেইমারের জাতীয় দলের কয়েকজন সতীর্থ; এডার মিলিটাও, ভিনিসিউস জুনিয়র, রদ্রিগো, এন্দরিক। এরমধ্যে ভিনি, রদ্রিগো ও এন্দরিক খেলেন এমবাপ্পের মতো আক্রমণভাগে। সবাইকে ফরাসি ফুটবলারের ব্যাপারে সর্তক করলেন আল হিলাল তারকা।

এমবাপ্পের সঙ্গে খেলাকে নরকযন্ত্রণার সঙ্গে তুলনা করেছেন নেইমার। একটা কাগজে এটা জানিয়ে ভিনি-রদ্রিগোকে বার্তা পাঠিয়েছেন তিনি। বিষয়টি সামনে এনেছেন ফরাসি সাংবাদিক সাইরিল হানৌনা। ইউরোপ ওয়ান রেডিওতে সাইরিল বলেছেন, ‘‘ব্রাজিলিয়ানরা (রিয়াল মাদ্রিদে) নেইমারের বন্ধু। নেইমার ও এমবাপ্পের মধ্যে সব সময় যু্দ্ধ চলত। এমবাপ্পের ব্যাপারে ব্রাজিলিয়ানদের কাছে নেইমার একটা কাগজে বার্তা পাঠিয়েছে। এতে বলা হয়েছে, ‘এমবাপ্পের সঙ্গে খেলা মানে নরকযন্ত্রণা’।’’

এমবাপ্পে দলবদল করার পর নেইমারের মতো অনেকেই রিয়াল মাদ্রিদের ড্রেসিংরুমের পরিবেশ নিয়ে শঙ্কিত ছিলেন। কারণ তর্ক ছাড়াই এমবাপ্পে এই মুহূর্তের সেরা ফুটবলার। কয়েক বছর ধুঁকলেও ভিনি এখন নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রিয়ালের সেরা খেলোয়াড় হিসেবে, তার ওপর সওয়ার হয়েই গত কয়েক মৌসুম ধরে দাপট চলছে স্প্যানিশ জায়ান্টদের। তবে ভিনি-এমবাপ্পের মধ্যে এখন পর্যন্ত কোনো সমস্যার কথা জানা যায়নি। দলের শেষ ম্যাচেই দুটি পেনাল্টি ভাগাভাগি করেছেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৬ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit