রবিবার, ১৭ মে ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে পড়ে আহত সৌদি ফুটবলার আইসিউতে

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : দুবাইয়ের এক অ্যাপার্টমেন্টে থেকে পড়ে গিয়ে গুরুতর আঘাত পেয়েছেন সৌদি আরব জাতীয় দলের ফুটবলার ফাহাদ আল-মুয়াল্লাদ। অবস্থার অবনতি হওয়ায় তাকে আইসিউতে (ইনটেনসিভ কেয়ার ইউনিট) রাখা হয়েছে।

এক বিবৃতিতে তার ক্লাব আল-শাবাব দুর্ঘটনার ব্যাপারটি নিশ্চিত করেছে। ওই অ্যাপার্টমেন্টের মালিক সৌদি আরবের জার্সিতে ৭৮ ম্যাচ খেলে ১৭ গোল করা আল-মুয়াল্লাদ নিজেই। স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ বছর বয়সী আল-মুয়াল্লাদ দুবাইয়ে অবস্থিত ভবনটির দ্বিতীয় তলার বারান্দা থেকে পড়ে যান। ঘটনার তদন্তে নেমেছে দুবাই পুলিশ।

সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদে ক্যারিয়ার শুরু করা আল-মুয়াল্লাদ ২০২২ সালে আল-শাবাবে যোগ দেন। মাঝে ২০১৮ সালে ধারে স্প্যানিশ ক্লাব লেফান্তের হয়েও খেলেছেন তিনি। একই বছর রাশিয়ায় বসেছিল ফুটবল বিশ্বকাপের আসর। যেখানে সৌদি আরবের জার্সিতে দুই ম্যাচ খেলেছেন আল-মুয়াল্লাদ।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/রাত ৯:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit