শনিবার, ১৬ মে ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ডোমারে জিনের বাদশা সাইফুল ও খায়রুল মাদক সহ গ্রেফতার প্রথম দিন শেষে ২৫৭ রানে পিছিয়ে পাকিস্তান ইরান অন্তহীন ধৈর্য ধরবে না: খামেনির উপদেষ্টা দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে : অর্থমন্ত্রী গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার পশ্চিমবঙ্গ সরকারকে মির্জা ফখরুল : বাংলাদেশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেবেন না মওলানা ভাসানী ফারাক্কা লংমার্চ করেছে, প্রয়োজনে আমরা সীমান্ত লংমার্চের ঘোষণা দিবো: নাহিদ ইসলাম ব্যাংককে পণ্যবাহী ট্রেন-বাস সংঘর্ষে নিহত কমপক্ষে ৮ জিলহজের প্রথম ১০ দিনে বেশি বেশি নেক আমল করুন: সৌদির গ্র্যান্ড মুফতি হাম উপসর্গে আরো ২ মৃত্যু, প্রাণহানি ছাড়াল ৪৫০

দুই মাস পর ফিরেই জোড়া গোল মেসির

Reporter Name
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৫৩ Time View

স্পোর্টস ডেস্ক : গোড়ালির চোটে দীর্ঘ দুই মাস মাঠের বাইরে ছিলেন লিওনেল মেসি। তবে সেই চোট কাটিয়ে মাঠে ফিরেই ঝলক দেখালেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। তার জোড়া গোলে জয়ের দেখা পেয়েছে ইন্টার মায়ামিও।

মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে আজ ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৩-১ গোলে হারায় মায়ামি। মেসির জোড়া গোলের পর অন্তিম মুহূর্তে এক গোল করেন লুইস সুয়ারেস।  

ম্যাচের শুরুটা অবশ্য অন্যরকম ছিল। দ্বিতীয় মিনিটেই গোল করে এগিয়ে গিয়েছিল ফিলাডেলফিয়া। তবে ২৬তম মিনিটে সমতা ফেরান মেসি। সুয়ারেসের পাসে বল পেয়ে বক্সে ঢুকে ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি।

মেসি নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন ৩০তম মিনিটে। এবার তার সাবেক বার্সা সতীর্থ জর্দি আলবা বল নিয়ে বাঁ দিক থেকে বক্সে ঢুকে ক্রস দেন। সেই বল ধরে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন মেসি। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান আরও বাড়ান সুয়ারেস।

এই জয়ে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করল মায়ামি। ২৮ ম্যাচে তাদের সংগ্রহ ৬২ পয়েন্ট। সমান ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সিনসিনাটি। ১১তম স্থানে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ৩০।

 

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit