বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

ফুলবাড়ীতে দলীয় নিয়োগ খাদ্য বান্ধব ডিলার

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২১২ Time View

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার দলীয় নিয়োগ সাতটি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার ১৪ জন ও ফুলবাড়ী পৌরসভায় ওএমএস ডিলার ০৪ জন। গত আওয়ামীলীগ সরকারের আমলে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়নে খাদ্যবান্ধব ডিলার ১৪ জন ও পৌরসভায় ওএমএস ডিলার ৪ জন নিয়োগ প্রাপ্ত হন।

এলুয়াড়ী ইউনিয়নে আওয়ামীলীগ দলীয় ডিলার মোঃ আকবর আলী, মোঃ তরিকুল ইসলাম, আলাদিপুর ইউনিয়নে মোঃ মাহাবুব হোসেন, মোঃ সাজ্জাদ হোসেন, কাজিহাল ইউনিয়নে মোঃ আবুল কাশেম, মোঃ মহসিন আলী, বেতদিঘী ইউনিয়নে মোঃ এরফান আলী, মোঃ সাইফুল ইসলাম, খয়েরবাড়ী ইউনিয়নে মোঃ এন্তাজুল হক, বিপন কুমার, দৌলতপুর ইউনিয়নে মোঃ সবুজ আলী, মোঃ নবিনুর ইসলাম, শিবনগর ইউনিয়নে মোঃ মহিদুল ইসলাম, মোঃ আজিজার রহমান।

ফুলবাড়ি পৌরসভায় ওএমএস ডিলার মোঃ ওয়াহিদ সাদিক, আব্দুস সাক্তার, দীপলাল প্রসাদ ও মোঃ আব্দুল মজিদ সরকার। নিয়োগ কৃত খাদ্যবান্ধব ডিলার ও ওএমএস ডিলার এর সকলে সাবেক আওয়ামীলীগ সরকারের দলীয় নিয়োগ কৃত ডিলার। এ বিষয়ে দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক সুধীরনাথ চৌধুরীর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে, তিনি জানান এসব ডিলার গত সরকারের আমলে নিয়োগ কৃত, খাদ্য মন্ত্রনালয় থেকে কোনো নির্দেশ না আসায় তারাই বহাল আছেন। প্রত্যেকটি উপজেলায় খাদ্য কমিটি রয়েছে তারাই সিদ্ধান্ত নিবে।

ফুলবাড়ি উপজেলার খাদ্য নিয়ন্ত্রক মোঃ সোহেল আহম্মেদ এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন গ্রহণ করেননি। এদিকে স্থানীয় মোঃ আবুল কালাম আজাদ জানান ওএমএস এবং খাদ্যবান্ধব ডিলার তারা সকলেই গত আওয়ামীলীগ সরকারের সময়ের নিয়োগ কৃত। তাই এদের এই নিয়োগ বাতিল করে নিরপেক্ষ লোকদেরকে নিয়োগ দেওয়ার দাবী জানাই।

 

কিউএনবি/আয়শা/১৫ সেপ্টেম্বর ২০২৪,/বিকাল ৪:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit