মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
শিরোনাম
৯ জনকে কামড়ানো সেই শিয়ালের মাথা পাঠানো হলো গবেষণাগারে হুতিদের সামরিক সহায়তা বন্ধে ইরানের প্রতি জি৭-এর আহ্বান নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ

নিরাপত্তা শঙ্কায় হোয়াটসঅ্যাপ বর্জন, উইচ্যাটে পাকিস্তান সেনাবাহিনী?

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৭ Time View

আন্তর্জাতিক ডেস্ক  : সাইবার হামলা, তথ্য ফাঁস এবং মার্কিন নজরদারির আশঙ্কায় বার্তা আদান-প্রদানের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ ব্যবহার বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। সেনাসদস্য ও কর্মকর্তাদের অফিশিয়াল যোগাযোগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের এই প্ল্যাটফর্মটি বর্জন করে চীনের তৈরি উইচ্যাট ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। 

৪ আগস্ট প্রকাশিত এক আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, প্রাতিষ্ঠানিক বার্তা বিনিময়ে সাইবার ঝুঁকি কমাতে এবং কৌশলগত নিরাপত্তা বাড়াতেই পাকিস্তান সামরিক বাহিনী এই বড় সিদ্ধান্ত নিয়েছে।

দীর্ঘদিন ধরে সামরিক অফিশিয়াল বার্তা আদান-প্রদানে হোয়াটসঅ্যাপের ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল ইসলামাবাদ। সেনাবাহিনীর অভ্যন্তরীণ নির্দেশনায় জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ ব্যবহারের ফলে গুরুত্বপূর্ণ সামরিক তথ্য চুরি কিংবা বিদেশি গোয়েন্দা সংস্থার নজরদারির ঝুঁকি থেকে যায়। সেই তুলনায় চীনা অ্যাপ উইচ্যাট সামরিক অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে অধিক নিরাপদ ও কার্যকর বলে মনে করছে পাকিস্তান সেনাসদর। চীনের সবচেয়ে জনপ্রিয় এই সুপার অ্যাপটি দিয়ে বার্তা পাঠানোর পাশাপাশি ভয়েস কল, ভিডিও কল, ফাইল শেয়ারিংসহ নানা ধরনের ডিজিটাল সুবিধা সমন্বিতভাবে ব্যবহার করা যায়।

এই সিদ্ধান্তের মাধ্যমে কেবল যোগাযোগ মাধ্যম পরিবর্তন নয়, বরং পাকিস্তান ও চীনের মধ্যকার প্রতিরক্ষা সুসম্পর্কের নতুন অধ্যায় উন্মোচিত হলো বলে মনে করছেন সামরিক বিশ্লেষকরা। বিগত বছরগুলোতে দুই দেশের যৌথ সামরিক মহড়া, অস্ত্র ক্রয় এবং গোয়েন্দা তথ্য আদান-প্রদান ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এখন সেনাবাহিনীর অফিশিয়াল কমিউনিকেশন প্ল্যাটফর্ম হিসেবে উইচ্যাট বেছে নেওয়ায় দুই দেশের সামরিক সমন্বয় ও যোগাযোগ আরও সহজতর হবে।

সূত্র: এনডিটিভি

কিউএনবি/অনিমা/০৫ অগাস্ট ২০২৬,/সকাল ১১:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit